WB Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
WB Weather Update: সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সক্রিয় বর্ষার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর, এদিনে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
26
একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে
পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর ফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপের সৃষ্টি হবে। আগামী দু’-তিন ওই একই স্থানে নিম্নচাপটি অবস্থান করবে। আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপটি।
36
তুমুল বৃষ্টি হতে পারে
অন্যদিকে সোমবার থেকে তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এই সপ্তাহ থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার রাত থেকে আবার বৃষ্টির দাপট বাড়তে পারে বলে সতর্কতা জারি রয়েছে।
একইসঙ্গে উপকূলীয় এলাকায় ৪০-৫০ কিমি গতিবেগে এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে।
56
তাপমাত্রা কিছুটা হলেও কমবে
সোমবার বৃষ্টির জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও এই কয়েকদিন বাতাসে আর্দ্রতা বেশি পরিমাণে থাকার কারণে দিনের বেলায় অস্বস্তিকর গরম ছিল। যা আগামীদিনগুলিতেও কোথাও কোথাও থাকতে পারে।
66
ভারী বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণাবর্তের কারণে কলকাতা ছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.