তারকেশ্বর থেকে আদিনার পথে আদিনাথ শিবলিঙ্গ। ধুলিয়ানে ভক্তদের অভ্যর্থনার পাশাপাশি কড়া নিরাপত্তায় শোভাযাত্রা ঘিরে। দাবি মালদার আদিনা মসজিদ, আসলে হিন্দুদের আদিনাথের মন্দির ছিল। তাই প্রতিষ্ঠা করা হবে শিবলিঙ্গ।
তারকেশ্বর থেকে মালদার আদিনায় আদিনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বের হওয়া হিন্দু সুরক্ষা সমিতির বিশাল ধর্মীয় শোভাযাত্রা মুর্শিদাবাদে পৌঁছে গেছে। ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরে বিশেষ পূজা-অর্চনা সম্পন্ন করার পর শিবভক্তদের শোভাযাত্রাটি আদিনা মসজিদের উদ্দেশ্যে রওনা দেবে।
210
উদ্যোক্তা হিন্দু সুরক্ষা সমিতি
হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে গত ২০ জুলাই তারকেশ্বর থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় আদিনাথ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হবে। ওই দিন রুদ্রাভিষেক, পূজা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
310
কড়া নিরাপত্তায় শোভাযাত্রা
সমগ্র শোভাযাত্রা জুড়ে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্ত্বাবধানে ধুলিয়ান এলাকায় শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকেও পুলিশ প্রশাসনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করা হয়।
হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস বলেন, তাঁদের দাবি অনুযায়ী প্রায় ৬০০ বছর আগে মোগল শাসনামলে একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে সেখানে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, আইনগত উপায়ে আদিনাথ মন্দিরের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে এবং সেই উদ্দেশ্যেই শিবলিঙ্গটি আদিনায় নিয়ে যাওয়া হচ্ছে।
510
ধর্মীয় শোভাযাত্রার পথ
তিনি জানান, তারকেশ্বর থেকে শুরু হওয়া এই যাত্রাপথে আরামবাগ, বর্ধমান, ভেদিয়া, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা অতিক্রম করে তাঁরা মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে মালদার আদিনার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন।
610
বাধাহীন ধর্মীয় শোভাযাত্রা
অভিজিৎ চন্দ্র দাস আরও বলেন, পুরো যাত্রাপথে তাঁরা কোথাও কোনো বাধার সম্মুখীন হননি। তিনি এ জন্য রাজ্য সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করেন। পাশাপাশি সামশেরগঞ্জ পুলিশ প্রশাসনের সহযোগিতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই শোভাযাত্রায় হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস ছাড়াও বিপুল সংখ্যক শিবভক্ত ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
710
শিবলিঙ্গ প্রতিষ্ঠা
মসজিদকে নিয়ে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির একাংশের দাবি, এখানে নাকি এক সময় আদিনাথ মন্দির ছিল। সেই কারণে বাইরে শিব পূজার আয়োজন করা হয়েছে। এমনকি মসজিদের ৫০ মিটারের মধ্যেই শিবলিঙ্গ স্থাপিত হতে চলেছে বলেই খবর। এই বিষয়টি নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
810
মালদার আদিনা মসজিদ
মালদহের পান্ডুয়ায় অবস্থিত এই আদিনা মসজিদটি ১৩৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। অর্থাৎ বলতে গেলে ৬৫০ বছরের পুরনো এই মসজিদ। তৎকালীন সময়ে বাংলার সুলতান সিকান্দার শাহ এই মসজিদ নির্মাণ করেছিলেন বলেই উল্লেখ রয়েছে বেশ কিছু নথিতে। এমনকি বাংলার পাশাপাশি গোটা উপমহাদেশের সবথেকে বড় মসজিদ ছিল এটি এমনটাই দাবি।
910
বিতর্কে মালদার আদিনা মসজিদ
হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, ওই এলাকাই আগে আদিনাথ মন্দির ছিল, এবং সেটিকে ধ্বংস করেই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছিল। এমনকি ভিতরে হিন্দু দেব-দেবীর কারুকার্য রয়েছে বলেও দাবি তাদের। পাশাপাশি এ নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। এখান থেকেই শুরু হয় বিতর্ক।
1010
শিবলিঙ্গ প্রতিষ্ঠা
আগামী ২৭ জুলাই সোমবার ওই মসজিদ সংলগ্ন ৫০ মিটারের মধ্যেই আদিনাথ অর্থাৎ শিবলিঙ্গের রুদ্রাভিষেক করা হবে। এমনকি বাইরে পূজা-অর্চনার আয়োজনও করা হয়েছে। তবে আদিনা মসজিদকে ঐতিহাসিক স্মৃতি সৌধ হিসেবে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক এএসআই আধিকারিক জানিয়েছেন, সংগঠকদের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে। সংরক্ষিত এই স্মৃতিসৌধের ভিতরে কোনও ভাবেই ধর্মীয় কার্যকলাপ বা পূজা করতে দেওয়া হবে না। পাশাপাশি পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.