Annapurna Yojana: হাতে আর তিন দিন! ১০ জুলাই থেকে বদল হচ্ছে অন্নপূর্ণা যোজনার নিয়ম, বাদ পড়বেন কারা?

Published : Jul 07, 2026, 08:21 AM IST

নতুন সরকারের অধীনে অন্নপূর্ণা যোজনার ভাতা ১৫০০ থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। নতুন করে আবেদন ও যাচাইয়ের পর বর্তমানে ১ কোটি ১০ লক্ষ মহিলা এই সুবিধা পাচ্ছেন। সম্প্রতি এই ভাতা নিয়ে এল চমকপ্রদ তথ্য। বাড়তে চলছে গ্রাহকের সংখ্যা।

PREV
15

নতুন সরকার গঠনের পর থেকে সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছে অন্নপূর্ণা যোজনা। আগে মমতা সরকারের আমলে রাজ্যের মহিলারা পেতেন ১৫০০ টাকা করে। পরে বিজেপি সরকার ক্ষমতায় আসতে এই টাকা বৃদ্ধি করে করা হয়েছে ৩ হাজার।

25

তবে, এই অন্নপূর্ণা যোজনা টাকা পেতে রাজ্যের মহিলাদের নতুন করে করতে হয়েছে আবেদন। তেমনই যে সকল ভুয়ো অ্যাকাউন্ট ছিল সব বাদ গিয়েছে। নতুন করে আবেদন করার পর হয়েছে স্কুটিনি। তারপর মিলেছে ভাতা।

35

সরকারি তথ্য অনুসারে, বর্তমানে ১ কোটি ১০ লক্ষ মহিলারা অ্যাকাউন্টে ঢুকছে টাকা। জানা গিয়েছে, শীঘ্রই বাড়বে এই সংখ্যা। যাদের আবেদন ইতিমধ্যে বাতিল করা হয়েছে, তা আবার খুঁটিয়ে দেখা হবে। তারা যদি যোগ্য হল তাহলে মিলবে ভাতা।

45

সদ্য এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১০ জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফিকেশন শেষ হবে। যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাদের আবেদন যেমন আবার যাচাই হবে তেমনই অফলাইনে যারা আবেদন করেছেন, তাদের আবেদন ডিজিটাইজ করা হবে।

55

রবিবার মুখ্যসচিব জানান, মোট ১.৬২ কোটি আবেদন জমা পড়়েছে। ১.২২ কোটি আবেদন অনুমোদিত হয়েছে। বাতিল হয়েছে ২৭.৮৩ লক্ষ আবেদন। এবার জানা গিয়েছে, রিজেক্টেড ও আন্ডার এনকুয়ারি এই দুই স্ট্যাটাসে থাকা আবেদনকারীরা এবার সুখবর পেতে পারেন। তাদের আবেদন আবার খুঁটিয়ে দেখা হবে। তারপর ফের আপলোড করা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories