বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপের প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
25
আজ, মঙ্গলবার, কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় শুধুমাত্র বুধবার বারে বাকি গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
35
আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের এক-দুটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বর্ধমান, বীরভূম-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
55
আজ বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙগেও। কোচবিহার, দুই দিনাজপুর,মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং,-সহ সব জেলাতে হতে পারে বৃষ্টি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.