নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বুধবার অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১ কোটি ৩০ লক্ষের মধ্যে যাচাই করে বুধবার দুপুর ১টা থেকে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বুধবার অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১ কোটি ৩০ লক্ষের মধ্যে যাচাই করে বুধবার দুপুর ১টা থেকে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে।
26
যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি, তাঁদেরও বিকেলের মধ্যেই টাকা ট্রান্সফার হয়ে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, "আমরা একজনও যোগ্য উপভোক্তাকে বাদ দেব না।"
36
মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানালেন, সরকারের তরফে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আলাদা একটা সাইট তৈরি করবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক ভিত্তিক ভাবে এতে সব উপভোক্তাদের নাম দেখা যাবে।
46
পাশাপাশি যদি কোনও ব্যক্তি মনে করেন, তালিকায় এমন কারও নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তা হলে সেই নিয়েও সরাসরি আপত্তি জানানো যাবে।
56
এদিকে, সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইন চালু করা হয়েছে বলে নবান্নে। আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান তবে এখানে যোগাযোগ করতে পারেন।
66
রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর হল-8282082820। এছাডা়ও ই-মেল করেও অভিযোগ জানাতে পারবেন। অ্যাড্রেস হল-asap@wb.gov.in। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফোন করে অভিযোগ জানানো যাবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.