রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য ৩ হাজার টাকা ভাতার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে একটি পরিবারে সর্বোচ্চ দুজন এই সুবিধা পাবেন এবং অন্য ভাতা প্রাপকরা এর থেকে বাদ যাবেন। রইল বিস্তারিত।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে অন্নপূর্ণা যোজনা। এই ভাতা চালু হয়েছে রাজ্যের মহিলাদের জন্য। বর্তমানে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন এই ভাতা।
25
জুন মাস থেকে দেওয়া হচ্ছে এই ভাতা। বর্তমানে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার করে। এবার এই ভাতা নিয়ে এল নতুন খবর। সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই প্রকল্প থেকে আসলে কারা সুবিধা পাবেন আর কারা বাদ যাবেন।
35
নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ভরসা প্রকল্পের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা ও অন্যান্য একাধিক প্রকল্প নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, পরিবারপিছু সুবিধাভোগীর সংখ্যা দুজনেই সীমাবদ্ধ করা হচ্ছে। আগে এটকি পরিবার থেকে ৭ জন পর্যন্ত সুবিধা পেতেন। তবে সেই নিয়ম পরিবর্তন আনা হচ্ছে। অন্য কোনও ভাতা বা প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
55
এদিকে আবার শোনা যাচ্ছে ফের হতে পারে ভেরিফিকেশন। যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন, তাদের মধ্যে যদি অযোগ্য কেউ থাকেন তাদের নাম এবার বাদ যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে, আপাতত সরকারি কোনও ঘোষণা হয়নি নতুন করে। কিন্তু, অনেকেই দাবি করেছেন যে অযোগ্যদের বাদ দিতে হচ্ছে ভেরিফিকেশ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.