MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • মাসে দু’বারে ঢুকবে যুবশক্তির টাকা? কবে থেকে মিলবে বেকার ভাতা, বড় আপডেট দিলেন শুভেন্দু

মাসে দু’বারে ঢুকবে যুবশক্তির টাকা? কবে থেকে মিলবে বেকার ভাতা, বড় আপডেট দিলেন শুভেন্দু

প্রকল্পের টাকা কি একসঙ্গে দেওয়া হবে, নাকি দু’টি আলাদা পর্যায়ে মিলবে? এই প্রশ্নই এখন ঘুরছে চাকরিপ্রার্থীদের মনে। সম্প্রতি প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 19 2026, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
যুবশক্তি ভরসা প্রকল্প
Image Credit : Asianet News

যুবশক্তি ভরসা প্রকল্প

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। যুবশক্তি ভরসা প্রকল্পের (Banglar Yuva Shakti Scheme) মাধ্যমে কর্মহীনদের মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এই প্রকল্পের টাকা কি একসঙ্গে দেওয়া হবে, নাকি দু’টি আলাদা পর্যায়ে মিলবে? এই প্রশ্নই এখন ঘুরছে চাকরিপ্রার্থীদের মনে। সম্প্রতি প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
দু’টি শ্রেণিতে ভাগ হবেন উপভোক্তারা
Image Credit : stockPhoto

দু’টি শ্রেণিতে ভাগ হবেন উপভোক্তারা

যুবশক্তি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের দু’টি শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্নাতক এবং স্নাতক নন, এই দুই শ্রেণির ভিত্তিতে আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপভোক্তাদের ভাগ করা হতে পারে। তবে এই দুই শ্রেণির জন্য কত টাকা করে বরাদ্দ করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Related image1
Yuva Shakti: যুবশক্তি প্রকল্পের ৩০০০ টাকা কবে পাবেন? আবেদন শুরুর সময় নিয়ে বড় দাবি শুভেন্দু অধিকারীর
Related image2
Bekar Bhata Application: এই ৮ ডকুমেন্ট ছাড়া করা যাবে না আবেদন, যুবশক্তি প্রকল্প নিয়ে প্রকাশ্যে বড় খবর
38
দু’বারে ঢুকবে কি যুবশক্তির টাকা?
Image Credit : stockPhoto

দু’বারে ঢুকবে কি যুবশক্তির টাকা?

প্রকল্পের উপভোক্তাদের দু’টি শ্রেণিতে ভাগ করার কথা জানানো হলেও, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দু’টি কিস্তিতে বা দু’বারে ঢুকবে কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। অর্থাৎ, স্নাতক ও অস্নাতকদের জন্য আলাদা আর্থিক সাহায্যের পরিকল্পনা এবং টাকা দেওয়ার পদ্ধতি—দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সরকারি নির্দেশিকা প্রকাশের পর।

48
পাঁচ বছর পর্যন্ত মিলতে পারে আর্থিক সাহায্য
Image Credit : stockPhoto

পাঁচ বছর পর্যন্ত মিলতে পারে আর্থিক সাহায্য

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের অন্তত পাঁচ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মূলত চাকরির পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজন মেটাতে এই আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা। তবে কত টাকা করে দেওয়া হবে এবং কোন পদ্ধতিতে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, তা এখনও জানানো হয়নি।

58
২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত?
Image Credit : Asianet News

২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত?

রাজ্য বাজেটেই প্রথম যুবশক্তি প্রকল্পের ঘোষণা হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পে অনুমোদন দেওয়া হতে পারে। ওই দিন থেকেই প্রকল্পের আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। ফলে বেকার যুবক-যুবতীদের নজর এখন মন্ত্রিসভার বৈঠকের দিকে।

68
কারা পাবেন যুবশক্তি প্রকল্পের টাকা?
Image Credit : Asianet News

কারা পাবেন যুবশক্তি প্রকল্পের টাকা?

এই প্রকল্পে আবেদন করার জন্য যুবক-যুবতীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। কোনও স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা এই সুবিধা পাবেন না। পাশাপাশি আবেদনকারীর পরিবারের কোনও সদস্য আয়কর প্রদান করলে সেই পরিবারের যুবক-যুবতীরাও প্রকল্পের আওতায় আসবেন না।

78
আরও কোন কোন শর্ত রয়েছে?
Image Credit : Asianet News

আরও কোন কোন শর্ত রয়েছে?

অন্য কোনও সরকারি পেনশন বা একই ধরনের আর্থিক ভাতা পান, এমন ব্যক্তিরা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া কিংবা ভুয়ো নথি জমা দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করলেও আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে প্রকল্পের সমস্ত শর্ত ভালো করে জেনে নেওয়া জরুরি।

88
যুবশক্তি প্রকল্প ঘিরে আশা
Image Credit : Asianet News

যুবশক্তি প্রকল্প ঘিরে আশা

সব মিলিয়ে যুবশক্তি প্রকল্প ঘিরে আশায় রয়েছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। তবে টাকা একবারে দেওয়া হবে, নাকি দু’টি কিস্তিতে, স্নাতক ও অস্নাতকদের জন্য কত টাকা বরাদ্দ হবে এবং কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার কোনও চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি। ২৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকের পরই এই সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্ট হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akvan Effect: ঘূর্ণিঝড় আকভানের দাপটে কতদিন 'অকাল বৃষ্টি' কলকাতা-সহ বঙ্গে? রইল আবহাওয়ার আপডেট
Recommended image2
Now Playing
Chorbagan Incident Latest Update: শোকজের পরই পাল্টা প্রশ্ন ইন্টার্নদের! চোরবাগান কাণ্ডে মেডিক্যাল কলেজে নতুন বিতর্ক
Recommended image3
Now Playing
সকাল থেকেই মেঘ-বৃষ্টি! পূর্ব মেদিনীপুরে আবহাওয়ার পরিবর্তন, সমুদ্রের পরিস্থিতি কী?
Recommended image4
Now Playing
'বিশ্বাসঘাতকতার একটা সীমা থাকা উচিত.....' কাদের উদ্দেশ্যে বললেন কুনাল ঘোষ?
Recommended image5
Now Playing
Egg Attack On Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে হামলার অভিযোগে সরব দিদির সাংসদ
Related Stories
Recommended image1
Yuva Shakti: যুবশক্তি প্রকল্পের ৩০০০ টাকা কবে পাবেন? আবেদন শুরুর সময় নিয়ে বড় দাবি শুভেন্দু অধিকারীর
Recommended image2
Bekar Bhata Application: এই ৮ ডকুমেন্ট ছাড়া করা যাবে না আবেদন, যুবশক্তি প্রকল্প নিয়ে প্রকাশ্যে বড় খবর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved