Annapurna Yojanaর ৩০০০ টাকার কিস্তি আটকে? লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম ট্রান্সফারে মেনে চলুন এই ৫টি ধাপ

Published : Jul 24, 2026, 09:56 AM IST

Annapurna Yojana: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু হওয়া নতুন সরকারি প্রকল্প নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজ্যজুড়ে। পুরনো প্রকল্পের জায়গায় এসেছে নতুন নাম, নতুন নিয়ম আর বাড়তি আর্থিক সুবিধা। জেনে নিন খুঁটিনাটি সব তথ্য, একনজরে।

PREV
110
নাম বদলে অন্নপূর্ণা যোজনা

রাজ্যে সরকার গঠনের পর ইস্তেহারের প্রতিশ্রুতি মতোই পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যোজনার নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা রাখা হয়েছে। প্রকল্পের কাঠামোয় সংশোধন ও পরিমার্জন করে সুবিধার পরিমাণও বাড়ানো হয়েছে।

210
মাসে মিলবে ৩,০০০ টাকা

অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলারা ডিবিটি (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) মারফত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। জুন মাস থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

310
আগের তুলনায় দ্বিগুণ অর্থ

লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি-উপজাতির মহিলাদের জন্য ১,৭০০ টাকা বরাদ্দ ছিল। অন্নপূর্ণা যোজনায় সেই শ্রেণিভেদ তুলে দিয়ে সবার জন্যই এককালীন ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

410
এক মাসেই ১ কোটি ছুঁয়েছে সুবিধাভোগীর সংখ্যা

লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের যাচাইকরণের পরই তাঁদের অন্তর্ভুক্ত করা হচ্ছে নতুন প্রকল্পে। চালু হওয়ার এক মাসের মধ্যেই সুবিধাভোগীর সংখ্যা ২৮ লক্ষ থেকে বেড়ে ছাড়িয়ে গিয়েছে ১ কোটি।

510
যোগ্যতার শর্তাবলি

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। থাকতে হবে আধার-যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং আয়করদাতা বা কর্মরত/অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলে চলবে না। সরকার সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ট্রান্সফার করে দেবে। কিন্ত তারজন্য উপভোক্তাদের একটা ফর্ম পুরণ করতে হয়েছে। তারপরেও অনেকেরই নাম ট্রান্সফার হয়নি। তারা পাচ্ছেন না টাকা।

610
নাম ট্রান্সফার না হলে কী করবেন

আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হয়েও যাঁদের নাম এখনও অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়নি, তাঁদের স্ট্যাটাস পোর্টাল বা হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। তবে ভুয়ো নম্বর বা ভুয়ো পোর্টাল থেকে সতর্ক থাকতে হবে, যোগাযোগ করতে হবে অফিসিয়াল মাধ্যমেই।

710
যোগাযোগের ইমেল ঠিকানা

সমস্যা হলে ইমেল করা যাবে contact@annapurnabhandarwb.com অথবা duaresarkar@gmail.com-এ। নোডাল অফিসের ইমেল secy.wcdsw@gmail.com।

810
হেল্পলাইন নম্বর

হেল্পলাইন নম্বর হিসেবে রয়েছে ১৮০০-৩৪৫-৫৫৫৫ ও ১৮০০-৩৪৫-৫৫০৫। সমাজকল্যাণ দফতরের টোল-ফ্রি হেল্পলাইন ১৮০০-৩৪৫-৫৫০৫, সিএম কানেক্ট অভিযোগ সেল ১৯৭১ বা ১৮০০-৩৪৫৬-৮৫১, আর দুয়ারে সরকার হেল্পলাইন ০৩৩-২২১৪৩৫২৬। এ ছাড়া নোডাল ডেস্ক লাইন ০৩৩-২৩৩৪১৫৬৩ ও রাজ্যব্যাপী হোয়াটসঅ্যাপ সহায়তা নম্বর ৮২৮২০ ৮২৮২০-তেও যোগাযোগ করা যাবে। অনলাইনে ছড়ানো যে কোনও নম্বরে ডায়াল করার আগে অফিসিয়াল পোর্টালের সঙ্গে মিলিয়ে নেওয়াই ভালো, নয়তো সরাসরি বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে।

910
অনলাইনে আবেদনের পদ্ধতি

অফিসিয়াল অন্নপূর্ণা/সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে 'অ্যাক্সেস সিটিজেন পোর্টাল' বা 'নতুন রেজিস্ট্রেশন'-এ ক্লিক করতে হবে। জেলা বেছে নিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করতে হবে। এরপর সাত পর্বের আবেদনপত্রে মৌলিক তথ্য, রেশন কার্ড বিবরণ, সম্পদ, আয়-পেশা, পরিচয়পত্র ও পারিবারিক তথ্য দিয়ে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে হবে আবেদন।

1010
আবেদনের সময়সীমা

১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া। তাই তাড়াহুড়োর প্রয়োজন নেই, তবে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করাই বাঞ্ছনীয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories