নির্বাচনের আগে দেওয়া কথা রাখতে প্রতি মাসেই নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে অন্নপূর্ণা যোজনার মত সরকারি প্রকল্পে। তালিকায় নাম উঠছে লক্ষ লক্ষ মহিলার।
210
সেপ্টেম্বরে টাকা পেলেন দেড় কোটিরও বেশি মহিলা
গত সেপ্টেম্বর মাসে রাজ্যের দেড় কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। ফলে বহু পরিবারে এসেছে বাড়তি স্বস্তি। যদিও অনেক মহিলা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাদের জন্য এবার প্রকাশ্যে এলো বড় তথ্য।
310
১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে টাকা
সেপ্টেম্বরের কিস্তির টাকা ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকে। সেই সময়ই জানান হয়েছে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
ইতিমধ্যে পুজোর মাস, অক্টোবরে যোগ্যদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। তবে এখনও অনেক মহিলা টাকা পাননি। তাদের জন্য রয়েছে স্বস্তির খবর। কারণ যোগ্য মহিলাদের টাকাও এবার অ্যাকাউন্টে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার
510
এখনও টাকা পাননি লক্ষ লক্ষ আবেদনকারী
এত উপভোক্তা টাকা পেলেও অভিযোগ উঠছে, লক্ষ লক্ষ মহিলা এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তাঁরা একটি কিস্তির টাকাও হাতে পাননি। এই মাসেরই তাদের জন্য সুখবর আসতে পারে বলেও নবান্ন সূত্রের খবর।
610
যোগ্য হয়েও কেন বঞ্চিত? উঠছে প্রশ্ন
অভিযোগ, ঠিকমতো ফর্ম পূরণ করে এবং যোগ্য হয়েও অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে।
710
বর্ধমান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
গত মাসের শেষে বর্ধমানে গিয়ে বঞ্চিত আবেদনকারীদের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের মতে বর্ধমানেও শুভেন্দু অধিকারী বলেছেন, যোগ্য মহিলারা কিছুতেই বঞ্চিত হবেন না।
810
অক্টোবরের মধ্যেই টাকা পাবেন বাকি যোগ্যরা
মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি তারা দ্রুত সুখবর পেতেই পারেন।
910
পুজোর আগেই টাকা, আশ্বাস মুখ্যমন্ত্রীর
ভেরিফিকেশনে যাঁদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগেই বাকি টাকা ট্রান্সফার করে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1010
স্বস্তিতে বঞ্চিতরা, অপেক্ষা অক্টোবরের কিস্তির
মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি ফিরেছে আবেদনকারীদের মধ্যে। পরের সপ্তাহেই পুজো, তার আগেই অক্টোবরের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.