- Home
- West Bengal
- Annapurna & Election: অন্নপূর্ণা যোজনার জন্য়ই নন্দীগ্রাম-রেজেনগরে বিজেপির জয়জয়াকার, দাবি শুভেন্দুর
Annapurna & Election: অন্নপূর্ণা যোজনার জন্য়ই নন্দীগ্রাম-রেজেনগরে বিজেপির জয়জয়াকার, দাবি শুভেন্দুর
Suvendu Adhikari on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্যই রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির জয়জয়াকার, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুসলিম মহিলাদের ভোট নিয়ে কী বললেন তিনি? জানুন এক নজরে।

উপনির্বাচনে বিজেপির জয়জয়াকার, কৃতিত্ব অন্নপূর্ণা যোজনার?
রেজিনগরে জয়ী বিজেপির শাখারভ সরকার, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয় হাসিরানি রথের। এই সাফল্যের নেপথ্যে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার ভূমিকা রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভোটের আগেই আত্মবিশ্বাসী ছিলেন মুখ্যমন্ত্রী
পিডব্লিউডির টেন্ট থেকে বেরিয়ে শুভেন্দু জানান, দুই কেন্দ্রেই দারুণ ব্যবধানে জিতবে বিজেপি। তাঁর বিশ্বাস, বহু সংখ্যালঘু যুবক ও মহিলার ভোটও পাবে দল।
দুই কেন্দ্রে প্রায় ৭০ হাজার অন্নপূর্ণা প্রাপক
শুভেন্দুর দাবি, নন্দীগ্রাম ও রেজিনগর মিলিয়ে প্রায় ৭০ হাজার মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পান। এর ফলে বিজেপির চিরাচরিত ভোটব্যাঙ্ক আরও বাড়বে বলে মত তাঁর।
সুবিধাভোগীদের অর্ধেক মুসলিম মহিলা
মুখ্যমন্ত্রী জানান, ওই ৭০ হাজারের মধ্যে ৩৫ হাজার মুসলিম মহিলা। রাজ্যজুড়ে ১ কোটি ৫৮ লক্ষ অন্নপূর্ণা প্রাপকের মধ্যে ২৪ লক্ষই মুসলিম মহিলা।
"বিজেপি এলে বঞ্চনা", প্রচার ভেঙেছে?
শুভেন্দুর বক্তব্য, ওই মহিলাদের বলা হয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের বঞ্চিত করা হবে। তাঁর বিশ্বাস, সুবিধা পাওয়ার কারণে এঁদের প্রায় ৯০ শতাংশ বিজেপিকে ভোট দিয়েছেন।
আবাস যোজনাতেও ভরসা
১৭ হাজার আবাস যোজনার বাড়ির তালিকায় ১০ হাজারের বেশি সংখ্যালঘু পরিবার এবং ৬-৭ হাজার সনাতনী পরিবার রয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, উন্নয়নে এই সরকার ভেদাভেদ করে না, এই বার্তাই কাজ করেছে।
বয়স্ক সংখ্যালঘু ভোট পাননি, মানলেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী জানান, সংখ্যালঘু মহিলা ও যুবকেরা বিজেপিকে ভোট দিলেও বয়স্ক সংখ্যালঘুদের ভোট তেমন মেলেনি। তাঁদের ভোট গিয়েছে হুমায়ুন কবীরের ছেলে বা কংগ্রেসের দিকে।
তৃণমূল ও বামেদের অস্তিত্ব নেই, দাবি মুখ্যমন্ত্রীর
শুভেন্দুর কথায়, দুই কেন্দ্রেই তৃণমূলের অস্তিত্ব ছিল না, বামেদেরও একই অবস্থা। নন্দীগ্রামে সিপিআই ১ থেকে ১.৫ হাজার ভোট পাবে কি না সন্দেহ, রেজিনগরে সিপিএম পঞ্চম, ষষ্ঠ বা নোটার নীচেও থাকতে পারে বলে মত তাঁর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

