
Annapurna Bhandar: মালদার মানিকচকে ভুতনিতে বন্যায় দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়েও এদিন বড় আপডেট দিলেন। তিনি জানান, পুজোর আগেই অন্নপূর্ণার টাকা পাবেন বৈধরা। যারা বাকি থাকবেন তারাও পেয়ে যাবেন।
Annapurna Bhandar: মালদায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানিকচকে ২৪,৫৯৫ জন গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। পুরোপুরি ক্ষতিগ্রস্তরা পাবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তরা পাবেন ৯০ হাজার টাকা। DBT-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে অর্থ। পাশাপাশি ত্রাণসামগ্রী ও পুজোর উপহারও তুলে দেওয়া হয়। মালদার বন্যা, নদীভাঙন এবং রতুয়া-মানিকচকের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর বার্তাও থাকল এদিন।