
ক্ষমতায় থাকাকালীনও তো ওকে ঘেরাও করত, মহুয়াকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
মহুয়া মৈত্রকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক! কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। তাঁর দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীনও মহুয়া মৈত্রকে ঘেরাও করতেন তাঁর দলেরই লোকজন।
Dilip Ghosh: মহুয়া মৈত্রকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক! কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। তাঁর দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীনও মহুয়া মৈত্রকে ঘেরাও করতেন তাঁর দলেরই লোকজন। এখন যাঁরা আগে বাহবা পেতেন, তাঁরাই বিক্ষোভ দেখাচ্ছেন বলে মন্তব্য দিলীপের। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার কালীগঞ্জে মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল মহিলা। ঝাঁটা হাতে বিক্ষোভের পাশাপাশি সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার পরেই মহুয়াকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।