
Dilip Ghosh Speech: 'কারও বাপের হিম্মত থাকলে আটকে দেখাক', কেন বললেন মন্ত্রী দিলীপ?
Dilip Ghosh Speech: বাংলাকে UP ও Gujarat করার হুঁশিয়ারি দিলীপ ঘোষের! ৫০০ Encounter নিয়েও বিস্ফোরক মন্তব্য, বাংলাদেশে চলে যাওয়ার বার্তা। West Bengal Politics-এ নতুন করে শুরু রাজনৈতিক বিতর্ক।
Dilip Ghosh Speech: বাংলাকে UP, গুজরাট করার হুঁশিয়ারি দিলীপ ঘোষের! ৫০০ এনকাউন্টার নিয়েও বিস্ফোরক মন্তব্য
বাংলাকে উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো গড়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, হিন্দু মা-বোনেদের দিকে কেউ খারাপ নজরে তাকালে এনকাউন্টারের মতো কঠোর পরিণতি হবে। এমনকী, ৫০০ এনকাউন্টার হলেও কম পড়বে বলে মন্তব্য করেন তিনি।
বাংলায় এনকাউন্টার নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে বাংলাদেশে চলে যাওয়ার কথাও বলেন দিলীপ। তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ব্যতিক্রমী এনকাউন্টারকে রাজনৈতিকভাবে নিয়মে পরিণত করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।