Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ঢোকেনি? এই কাজ করে ফেলুন আজই, ঝটপট ঢুকবে ৩০০০

Published : Aug 02, 2026, 07:56 PM IST

Annapurna Yojana: যারা পাননি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁরা আজই করে ফেলুন এই কাজ! নির্বিঘ্নে টাকা ঢুকবে অ্যাকাউন্টে, জেনে নিন সমস্ত তথ্য..

PREV
18
অগাস্টে কবে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা?

অগাস্ট মাসের কিস্তি নিয়ে অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। নির্ধারিত সময়ে টাকা অ্যাকাউন্টে জমা পড়া শুরু হতে পারে। তবে টাকা পাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করে নেওয়া জরুরি।

28
কারা এই মাসে টাকা পাবেন?

যাঁদের আবেদন অনুমোদিত এবং কোনও নথিগত সমস্যা নেই, তাঁরাই নির্ধারিত কিস্তি পাবেন। আবেদন বা তথ্য যাচাইয়ে সমস্যা থাকলে টাকা আটকে যেতে পারে।

38
ব্যাংক অ্যাকাউন্টে এই তথ্য মিলিয়ে নিন

ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না, আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিকভাবে যুক্ত রয়েছে কি না এবং প্রয়োজনীয় নথি আপডেট করা আছে কি না—এসব আগে থেকেই দেখে নেওয়া ভাল।

48
টাকা না এলে কী করবেন?

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা না এলে সংশ্লিষ্ট সরকারি দফতরে বা কাছাকাছি অন্নপূর্ণা ভাণ্ডারের সাহায্য কেন্দ্রে অনুমোদিত সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে সমস্যার কারণ জেনে নিন।

58
কীভাবে বুঝবেন টাকা জমা পড়েছে?

ব্যাংকের SMS, পাসবই আপডেট, এটিএম মিনি স্টেটমেন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই কিস্তি জমা পড়েছে কি না তা যাচাই করা যায়।

68
গুজবে নয়, ভরসা রাখুন সরকারি তথ্যেই

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নানা গুজব ছড়ায়। তাই টাকা পাওয়া, নতুন আবেদন বা কোনও পরিবর্তন সংক্রান্ত তথ্য শুধুমাত্র সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট দপ্তরের তথ্য থেকেই নিশ্চিত করুন।

78
কোন নম্বরে ফোন করবেন?

অন্নপূর্ণা যোজনা বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা হলে রাজ্য সরকারের হেল্পলাইন 8282082820 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ফোনে অভিযোগ জানানোর সময় সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

88
কোথায় ইমেল করবেন?

এ ছাড়াও ই-মেলের মাধ্যমে অভিযোগ বা সমস্যার কথা জানানো যাবে। নির্ধারিত ই-মেল ঠিকানা: asap@wb.gov.in।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories