Annapurna-BJP: অন্নপূর্ণার টাকা না পেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও! নিদান বিজেপি বিধায়কের

Published : Oct 06, 2026, 05:46 PM IST

BJP MLA on Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে অভিযোগের মধ্যেই দলের নেতাদের ৩ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। যোগ্যরা টাকা না পেলে মণ্ডল সভাপতিদের বাড়ি ঘেরাওয়ের ডাক, ভিডিওবার্তা ঘিরে বিতর্ক।

PREV
110
নিজের দলের নেতাদেরই কড়া হুঁশিয়ারি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে নিজের দলের নেতাদেরই সতর্ক করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি অন্নপূর্ণা যোজনার টাকা সঠিক সময় না পাওয়া আর যোগ্য মহিলাদের হাতে না যাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজ্যজুড়ে।

210
৩ দিনের সময়সীমা

নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার অন্নপূর্ণা যোজনার সমস্যাগুলি মেটানোর জন্য এলাকার মণ্ডল সভাপতি ও শক্তিপ্রমুখদের ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন। এই তিন দিনের মধ্যেই সব সমস্যা মেটাতে হবে বলেও কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

310
দায় বিজেপির নেতার!

বিধায়কের স্পষ্ট বক্তব্য, কোনও মণ্ডলে যদি কোনও মা এসে বলেন অন্নপূর্ণার টাকা পাননি, তাহলে সমস্ত দায় বর্তাবে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি ও শক্তিপ্রমুখদের উপর। অর্থাৎ এলাকার কোন কোন মহিলা টাকা পাচ্ছেন না তা নিয়ে খোঁজ খবর করে স্পষ্ট করে জানতে হবে স্থানীয় নেতাদের। পরবর্তীতে সেই মহিলা যদি যোগ্য হন তাহলে তার সমস্যার সমাধানও করতে হবে বিজেপি নেতাদের।

410
কারা পাওয়ার যোগ্য?

অসীম সরকারের কথায়, যাঁরা সত্যিই গরিব এবং যাঁদের বাড়িতে কোনও চাকরিবাকরি নেই, তাঁরাই এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। এমন কেউ বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না।

510
বাড়ি ঘেরাওয়ের ডাক

নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্যরা টাকা না পেলে বিজেপির মণ্ডল সভাপতি ও শক্তিপ্রমুখদের বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছেন বিধায়ক। যাঁরা টাকা পাচ্ছেন না, তাঁদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার ডাকও দিয়েছেন তিনি।

610
ভিডিওবার্তায় জানালেন সব কথা

একটি ভিডিওবার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন অসীম সরকার। ভিডিওটি যে তাঁর নিজেরই, সে কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। বিধায়কের দাবি, আগেও একাধিকবার তিনি এমন ভিডিওবার্তা দিয়েছেন।

710
আপ্ত সহায়কের সঙ্গে যোগাযোগের সুযোগ

এবার আর চুপ করে থাকবেন না বলে জানিয়েছেন বিধায়ক। প্রয়োজনে তাঁর আপ্ত সহায়কের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছেন তিনি। ভিডিওবার্তাতেই আপ্ত সহায়কের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

810
রাজ্যে পালাবদলের পর প্রতিশ্রুতি

রাজ্যে পালাবদলের পর শহর ও গ্রামের সাধারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিশ্রুতিমতো ৩ হাজার টাকা দিচ্ছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমেই মহিলাদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।

910
টাকা না পাওয়ার অভিযোগ ও বিক্ষোভ

অভিযোগ, বহু জায়গায় আবেদন করেও টাকা পাচ্ছেন না মহিলারা। যোগ্য হয়েও প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। এই নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। গ্রামের একাধিক বিডিও অফিসের সামনেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। নদিয়া জেলার একাধিক জায়গাতেও এমন ঘটনা নজরে এসেছে।

1010
বিজেপির অন্দরেই গুঞ্জন

বিধায়কের এই ভিডিওবার্তা সামনে আসতেই ফের বিতর্কে জড়ালেন অসীম সরকার। দলের স্থানীয় স্তরেই শুরু হয়েছে গুঞ্জন। নিজের দলের নেতাদের বিরুদ্ধেই এমন কড়া অবস্থান নেওয়ায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় নেতৃত্ব।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories