Nabanna Hike: এক ধাক্কায় বেতন বাড়ল ৩ হাজার, পুজোর আগে কর্মবন্ধুদের জন্য সিদ্ধান্ত বিজেপি সরকারের

Published : Oct 06, 2026, 03:52 PM IST

পুজোর আগে মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মবন্ধু ও আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধির পাশাপাশি এসসি-এসটি পড়ুয়াদের হোস্টেলের বরাদ্দ বাড়ানো হয়েছে।

PREV
15

পুজোর আগে নয়া চমক। মন্ত্রিসার বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত। সোমবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মবন্ধু থেকে ভগিনী নিবেদিতা প্রকল্প, সেই সঙ্গে ICDS কর্মীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন শুভেন্দু।

25

জানান, আমরা জট থেকে বেরিয়ে এসেছি। এসএসসি-ও কার্যকর হয়েছে। পুরনো আমলে জট পাকিয়ে রেখেছিলেন আমাদের খুলতে হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আমরা জট থেকে বেরিয়ে এসেছি। এসএসসি-ও কার্যকর হয়েছে। পুরনো আমলে জট পাকিয়ে রেখেছিলেন আমাদের খুলতে হয়েছে।

35

তিনি ঘোষণা করেন, কর্মবন্ধুদের বেতন ৫ থেকে ৮ হাজার করা হল। হস্টেলে থাকা এসটি এসসি পড়ুয়াদের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। ১৮০০-র বদলে ৩ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ভগিনী নিবেদিতার নামে চালু হচ্ছে প্রকল্প। ICDS -র ভাতা ৮ হাজার থেকে ১০ হাজার করা হচ্ছে।

45

মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা বিভিন্ন সরকারি দফতর বা প্রতিষ্ঠানে সার্ভিস দেন, সেই কর্মবন্ধুদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের খুব কম পয়সা আগের সরকার দিত। ৫ হাজার টাকা দিত আগের সরকার। এবার বাড়বে টাকা।

55

তেমনই এই সময় মেয়েদের জন্য নতুন প্রকল্প এনেছে সরকার। তফসিলি জাতি উপজাতির ছাত্র ছাত্রী যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের খাবারের টাকা বৃদ্ধি করেছে সরকার। তা ১৮০০ থেকে ৩৩০০ করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories