Ration Card: টানা ৬ মাস এই কাজ না করলেই বাতিল রেশন কার্ড, তারপরে চালু করতে হবে অবশ্যই দরকার e-KYC

Published : Oct 06, 2026, 03:29 PM IST

Ration Card: ৬ মাস রেশন না তুললেই বাতিল হতে পারে রেশন কার্ড! নিষ্ক্রিয় কার্ড ফের চালু করবেন কীভাবে? ই-কেওয়াইসি অনলাইন ও অফলাইনে করার সহজ পদ্ধতি এবং সরকারের নতুন নিয়ম জেনে নিন এক নজরে।

PREV
18
রেশন কার্ড নিয়ে কড়াকড়ি

রেশনে জালিয়াতি রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে যথেষ্ট শক্ত। ইতিমধ্যেই রেশন কার্ড নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে এবং বাতিল হয়েছে বহু কার্ড।

28
বাতিলের মূল কারণ

জানা গিয়েছে, বর্তমানে মূলত একটি কারণেই রেশন কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হচ্ছে। সেটি যদি দীর্ঘ দিন ধরে ব্যবহার না করা হয় , বা রেশন তোলা না হয় তাহলে সেটি ইষ্ক্রিয় করে দেওয়া হয় সরকার থেকেই।

38
৬ মাস রেশন না তুললেই বিপদ

রেশন কার্ডের নতুন নিয়ম অনুযায়ী একটানা ৬ মাস রেশন না তুললে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ কার্ড থাকলেও সেটি আর কার্যকর করা হয় না। অনেক গ্রাহকের মতে নিয়মিত যারা রেশন তোলেন তাদেরই কার্ড কার্যকর থাকবে। যারা অনিয়মিত তাদের কার্ড বাতিল হয়ে যাবে।

48
নিষ্ক্রিয় হলেও তথ্য মুছছে না

কার্ড নিষ্ক্রিয় হলে ডেটাবেস থেকে তা সম্পূর্ণ মুছে ফেলা হয় না। রেকর্ড থেকে যায়, তাই উপভোক্তারা চাইলে ফের কার্ড চালু করতে পারেন।

58
ই-কেওয়াইসি এখন বাধ্যতামূলক

সরকার স্পষ্ট জানিয়েছে, সব রেশন কার্ডের ই-কেওয়াইসি করাতেই হবে। না করালে কার্ড নিষ্ক্রিয় হতে পারে। ভুয়ো কার্ড চিহ্নিত করতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারের।

68
অনলাইনে ই-কেওয়াইসির পদ্ধতি

খাদ্য দফতরের ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যান। সেখানে ‘সেলফ সার্ভিস অফ রেশন কার্ড’ অপশনে ক্লিক করলেই ই-কেওয়াইসির বিকল্প মিলবে। আধার ও মোবাইল নম্বর দিয়ে প্রক্রিয়া শেষ করলেই কার্ড ফের চালু হবে।

78
অফলাইনেও করা যাবে

অনলাইনে অসুবিধা হলে আধার কার্ড ও চালু মোবাইল নম্বর নিয়ে খাদ্য দফতরের রেশন অফিসে যেতে হবে। সেখানেই কাজ মিটে যাবে।

88
সারা দেশেই বাধ্যতামূলক

ই-কেওয়াইসি শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই বাধ্যতামূলক। চলতি বছরের ৩০ জুলাইয়ের মধ্যে দেশের প্রায় ৯৪ শতাংশ রেশন গ্রাহক এই প্রক্রিয়া সেরে ফেলেছেন। রাজ্যের যাঁরা এখনও করেননি, তাঁরা অনলাইন বা অফলাইনে যে কোনও ভাবে দ্রুত সেরে ফেলুন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories