Annapurna Yojana: আবেদন করেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন না এই মহিলারা, গ্যারান্টি দিলাম

Published : Aug 02, 2026, 01:41 PM IST

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে।

PREV
16

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।

26

অন্নপূর্ণা যোজনার জুন ও জুলাই মাসের টাকা দেওয়া হয়েছে। অগাস্ট মাসের টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মহিলা। ইতিমধ্যেই বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তবে এখনও অনেকের অ্যাকাউন্টে ৩০০০ টাকা পৌঁছয়নি। যাঁদের আবেদন অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, তাঁরা অগাস্ট মাসের টাকা পাবেন।

36

অনেক আবেদনকারীর নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কারও ক্ষেত্রে অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কারও আবেদন পুনরায় পরীক্ষা করা হচ্ছে। ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় না। সকলের টাকা একবারে ঢুকবে তা মোটেই নয়। বরং সারা মাস জুড়েই পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। সেক্ষেত্রে প্রথম দিন টাকা না পেলেও মুষড়ে পরার কারণ নেই।

46

তবে অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না আবেদন করার পরেও। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনও স্ট্যাটুয়েটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তাঁরা কোনও ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। আয়কর (Income Tax) দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না।

56

মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটার, যারা এসআইআরে চিহ্নিত হয়েছেন তাঁরা টাকা পাবেন না। যেসব সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা ‘নাগরিকত্ব (সংশোধন) আইন’-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। একইভাবে, মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

66

নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। যারা সরকারি কোনও কাজের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত ভাতা বা পারিশ্রমিক পান, তাঁদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হবে। বেশ কিছু সরকারি সম্মান ভাতা প্রাপক এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাদের আবেদন আপাতত স্থগিত রাখা হচ্ছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories