Annapurna Yojana: নভেম্বর থেকে বাতিল হবে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট, দ্রুত করে নিন এই তিন কাজ

Published : Oct 28, 2026, 12:24 PM IST

রাজ্যে মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে। তবে কেওয়াইসি আপডেট, আধার লিঙ্ক না থাকা এবং একসঙ্গে দুটি ভাতার সুবিধা নেওয়ার কারণে নভেম্বরে অনেকের টাকা বাতিল হতে পারে।

PREV
15

জুন মাস থেকে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় চালু করেছে এই ভাতা। রাজ্যের মহিলারা মাসে মাসে পাচ্ছেন ৩ হাজার টাকা করে।

25

বাংলার জনদরদী প্রকল্পের মধ্যে পড়ে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের পঞ্চম কিস্তির টাকা পেয়েছেন রাজ্যের মহিলারা। জুন মাস থেকে দেওয়া হচ্ছে টাকা। আবেদনের পর একাধিক ধাপে হচ্ছে যাচাই-বাছাই। তারপর দেওয়া হচ্ছে টাকা।

35

তবে, শোনা যাচ্ছে ফের নভেম্বর মাসে বাদ যেতে চলেছে অনেক অ্যাকাউন্ট। অতীতে টাকা পেয়ে থাকলেও নভেম্বর মাসে টাকা নাও পেতে পারেন এঁনারা। তাই টাকা পেতে হলে দ্রুত করে নিন এই তিন কাজ।

45

প্রথমত, ব্যাঙ্কে কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে টাকা বাদ যেতে পারে। যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত kyc আপডেট নেই তারা পাবেন না টাকা। দ্বিতীয়ত, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে পড়তে পারেন বিপদে। এক্ষেত্রে ডিবিটি-র মাধ্যমে পাঠানো টাকা ঢুকবে না। তাই এই কাজ দ্রুত সম্পন্ন করুন। তা না হলে আটকে যাবে আপনার ভাতা।

55

তেমনই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল বিধবা ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডার এক সঙ্গে নেওয়া যাবে না। তাই এতদিন যারা দুটো ভাতার সুবিধা একসঙ্গে নিয়েছেন তাদের একটি ভাতা বাদ যেতে চলেছে নভেম্বর থেকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories