অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে এর প্রভাবে পশ্চিমবঙ্গে সরাসরি ল্যান্ডফল না হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সম্ভাবনা।
যত সময় এগোচ্ছে, ততই শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের। শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। আজ, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে, বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা আছে।
25
পূর্বাভাস অনুসারে, অর্ণবের ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত।
35
আজ সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর থেকে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। আজ দুপুরে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় কালো মেঘ দেখা যাবে।
পূর্বাভাস অনুসারে, অর্ণব সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও এর প্রভাব থাকবে একাধিক জেলায়। দক্ষিণের একাধিক জেলায় আজ বৃষ্টি, বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে আজ।
55
আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, বুধবার ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তেমনই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনাুর
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.