WB Today Weather: অর্ণবের ল্যান্ডফল হতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

Published : Oct 28, 2026, 10:11 AM IST

WB Today Weather: ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা। কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

ঘূর্ণিঝড় অর্নবকে ঘিরে আবহাওয়া পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হওয়ার কথা জানানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।

25
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলি-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে ২৮ ও ২৯ অক্টোবর বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

35
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ২৯ ও ৩০ অক্টোবর ভারী বৃষ্টির সতর্কতার কথা জানানো হয়েছে।

45
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

55
কলকাতার আবহাওয়া

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে, ঘূর্ণিঝড় অর্নবের সম্ভাব্য প্রভাবের দিকে নজর রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ, তীব্রতা, বৃষ্টির পূর্বাভাস এবং মৎস্যজীবীদের জন্য জারি করা নিষেধাজ্ঞা ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories