Chorbagan Prob:চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্তে নামল ফরেনসিক দল ও সিট। কীভাবে ঘটল দুর্ঘটনা, কোন কোন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা? জেনে নিন সর্বশেষ আপডেট।
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্ত আগেই শুরু হয়েছে। এদিন, একাদশীর দিন ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের তদন্তকারী দল সিট ও ফরেন্সিক বিভাগের কর্তারা। গোটা মণ্ডপ ও আশপাশের আশপাশের অংশের ছবি থ্রিডি ক্যামেরায় তুলে নেন তাঁরা।
27
তদন্তকারীদের লক্ষ্য
চোরবাগান পুজো মণ্ডপের নকশা কেমন ছিল, কীভাবে সাজানো হয়েছিল, প্রবেশ ও প্রস্থানের পথ কতটা চওড়া ছিল- এগুলিই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মণ্ডপের আশপাশের অংশ বিশেষও নজরে রয়েছে তদন্তকারীদের।
37
ঘটনাস্থলে কারা?
চোরবাগান বিপর্যয়ে ৬ সদস্যের সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এই দল আগেও ঘুরে দেখেছিল ঘটনাস্থল। এদিনও এই দলটি চোরবাগান পুজো মণ্ডপে যায়। তারা ঘুরে দেখে গোটা এলাকা। কথা বলে স্থানীয়দের সঙ্গে।
এদিন সিটের পরেই ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। তারা মণ্ডপের ছবি তোলেন থ্রিডি ক্যামেরা দিয়ে। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন।
57
ছবি তোলার কারণ
ফরেনসিক দলের সূত্রের খবর, চোরবাগানের মণ্ডপ দীর্ঘদিন একই ভাবে রেখে দেওয়া সম্ভব নয়। তাই তদন্তের প্রয়োজনে থ্রিডি ছবি তোলেন তাঁরা। থ্রিডি স্ক্যানের ফুটেড দেখে ঘটনাস্থল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পরবর্তীকালে পাওয়া যাবে। সেই কারণেই ছবি তুলে রাখছেন তদন্তকারীরা।
67
কী কারণে চোরবাগানে দুর্ঘটনা?
কী কারণে চোরবাগানে দুর্ঘটনা- তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। সূত্রের খবর, মণ্ডপে আলোর পরিমাণ কম ছিল, বৃষ্টির কারণে ভিড় বাড়ছিল। এগুলি যেমন মাথায় রাখা হচ্ছে পাশাপাশি পুজো উদ্যোক্তাদের মাইকে ঘোষণার দিকেও নজর রাখা হচ্ছে।
77
মণ্ডপের মুখেই সমস্যা
চোরবাগান পুজো মণ্ডপে ঢোকার মুখ ছিল ঢালু। রেলিং দিয়ে ঘেরা। প্রত্যেক্ষদর্শীদের অনেকের দাবি ঢোকার মুখেই প্রবল ভিড় হয়। সেই সময় অসুস্থ হয়ে কয়েক জন পড়ে যায়। তাতেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। অনেকে আবার দাবি করেন, মণ্ডপের ৮-১০ মিটার ভিতরে প্রবল ঠেলাঠেলি হয়। তাতেই এই দুর্ঘটনা।