Annapurna Yojana: এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? ভাতা পেতে দ্রুত করুন এই কাজ
রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে। তবে একাধিক কারণে অনেকেই এখনও ভাতা পাননি। যোগ্য উপভোক্তারা টাকা না পেলে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক ও অভিযোগ জানাবেন, তা জেনে নিন।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে একাধিক ভাতা ও প্রকল্প। রাজ্যের মহিলারা শুধু নন, বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া সকলের জন্যই নানা উদ্যোগ নিয়েছে সরকার। এই সব ভাতার ও প্রকল্পের মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা।

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা। এই ভাতা বাবদ মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা করে। জুন মাস থেকে চালু হয়েছে এই ভাতা। সরকারি তথ্য অনুসারে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়।
এদিকে মাসের অর্ধেক দিন অতিক্রান্ত হলেও এখনও অনেকে পাননি ভাতা। সদ্য অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে এল নয়া তথ্য। জেনে নিন এখনও ভাতা না পেলে কী করবেন? কোথায় জানাবেন অভিযোগ?
জানা গিয়েছে, একাধিক কারণে ভাতা আটকে যেতে পারে। প্রথমত, অযোগ্য মহিলাদের ভাতা বাতিল করছে সরকার। যাদের পারিবারিক আয় সরকারের দেওয়া সীমার অধিক কিংবা যারা কর্মরত তারা পাচ্ছেন না ভাতা। তেমনই একসঙ্গে একাধিক ভাতা পেয়ে থাকলে অন্নপূর্ণা যোজনা বাতিল হতে পারে। সেক্ষেত্রে এই মাসে ঢুকবে না টাকা।
তেমনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে টাকা নাও পেতে পারেন। কিংবা আপনার ভেরিফিকেশন সম্পন্ন না হলে টাকা আসবে না। এক্ষেত্রে সবার আগে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে যান। সেখান থেকে আপনার স্ট্যাটাস চেক করে নিন।
চাইলে জানাতে পারেন অভিযোগ। সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট থেকে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। লিখুন, ‘আমি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের একজন যোগ্য আবেদনকারী। আমার আবেদন জমা নেওয়া হয়েছে এবং আবেদনের বর্তমান স্ট্যাটাস (এখানে নিজের স্ট্যাটাস লিখুন)। কিন্তু এখনও পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা আর্থিক সহায়তা জমা পড়েনি।’
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

