অন্নপূর্ণা যোজনায় আরও কড়া হচ্ছে নথি যাচাই। অক্টোবরের ৩ হাজার টাকা কারা পাবেন, কারা বাদ পড়তে পারেন, বাড়ি বাড়ি যাচাই কীভাবে হচ্ছে এবং টাকা না এলে কী করবেন, জেনে নিন।
সেপ্টেম্বর মাসে রাজ্যের বহু মহিলা অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা পেয়েছেন। কিন্তু অক্টোবরের কিস্তি আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ আবেদন ও নথি যাচাইয়ের কাজ এখনও চলছে, আর সেই যাচাই ক্রমশ কড়া হচ্ছে। আগে টাকা পেয়েছেন বলেই পরের কিস্তি নিশ্চিত, এমন ভাবার কারণ নেই।
28
সেপ্টেম্বরে টাকা পেয়েছিলেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা
১৭ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের কিস্তির টাকা পাঠানো শুরু হয়। 'অন্নপূর্ণা দিবস' উপলক্ষে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিল। এত বড় সংখ্যক উপভোক্তার তথ্য যাচাই করা সময়সাপেক্ষ, তাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
38
যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলেই বাদ
মন্ত্রী মালতি রাভা রায় আগেই জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পরেও যাচাইয়ে কেউ অযোগ্য প্রমাণিত হলে তাঁর নাম তালিকা থেকে বাদ যাবে। অর্থাৎ ফের নথি, যোগ্যতা ও আবেদনের তথ্য মিলিয়ে দেখা হতে পারে। অযোগ্য হলে নাম বাদ পড়ে পরের কিস্তি বন্ধ হতে পারে।
অন্নপূর্ণার আবেদনের সময় ভুল তথ্য দেওয়া, কিছু গোপন করা বা জমা দেওয়া নথির সঙ্গে আবেদনের তথ্য না মিললে সমস্যা হতে পারে। অনেক আবেদনকারী অনলাইনে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।
58
এবার বাড়ি বাড়ি গিয়ে যাচাই
শুধু অনলাইনে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে নয়, সেই তথ্য বাড়ি বাড়ি গিয়েও যাচাই করা হচ্ছে। অনলাইনে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলছে কি না, সেটাই দেখা হচ্ছে।
68
কারা এই সুবিধার বাইরে?
অন্নপূর্ণা প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে স্থায়ী সরকারি কর্মী, নিয়মিত সরকারি বেতন বা পেনশনভোগী এবং আয়করদাতারা এই সুবিধার বাইরে। যাচাইয়ের সময় এই বিষয়গুলিও দেখা হচ্ছে।
78
অক্টোবরে কবে ঢুকবে টাকা?
অক্টোবরের নির্দিষ্ট দিন এখনও সরকার জানায়নি। আগের ঘোষণা ছিল, যাচাই শেষ হওয়া যোগ্য উপভোক্তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাবেন। তবে ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যেই টাকা ঢুকবে, এমন নিশ্চিত করে বলা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩ অক্টোবরও জানিয়েছেন, নথি যাচাই চলছে, যোগ্য সবাই টাকা পাবেন এবং কাউকে বঞ্চিত করা হবে না।
88
টাকা না এলে বা স্ট্যাটাসে সমস্যা থাকলে কী করবেন?
আবেদন স্ট্যাটাসে 'Under Enquiry', 'Under Process' বা 'Rejected' দেখালে সেই সমস্যাও খতিয়ে দেখা হচ্ছে। ২ অক্টোবর থেকে শুরু হয়েছে সেবা সেতু শিবির, যেখানে বিভিন্ন সরকারি প্রকল্প-সংক্রান্ত সমস্যার কথা জানানো যাবে। টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভের খবরও এসেছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.