আজ বৃষ্টি হবে না তো? পুজোর shoppingএর যাওয়ার আগেই এক ক্লিকে দেখুন ৭ দিনের আবহাওয়া রিপোর্ট

Published : Oct 05, 2026, 12:20 PM IST

Puja Shopping Weather: পুজোর কেনাকাটায় বেরোনোর আগে জেনে নিন আগামী কয়েকদিনের কলকাতা ও পশ্চিমবঙ্গের আবহাওয়া। কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে কমবে বৃষ্টি, বর্ষা বিদায় নিয়েই বা কী বলছে আলিপুর।

PREV
18
পুজোর কেনাকাটার ভিড়ের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। শহর থেকে জেলা, সর্বত্র এখন কেনাকাটার ব্যস্ততা। অনেকেই অফিস সেরে সন্ধ্যায় বাজারে বেরোচ্ছেন। এর মধ্যেই আগামী কয়েকদিন কিছু জায়গায় বৃষ্টির কারণে সাময়িক সমস্যা হতে পারে।

28
ভারী বৃষ্টির আশঙ্কা নেই, জানাল আলিপুর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং ঝড়বৃষ্টি হতে পারে। তাই ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই ভাল।

38
কেন এখনই বৃষ্টি থেকে পুরো মুক্তি মিলছে না?

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সিকিমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেখান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই পরিস্থিতির প্রভাবেই বৃষ্টি পুরোপুরি থামছে না।

48
দক্ষিণবঙ্গে সোম-মঙ্গলবার কোথায় বৃষ্টি?

সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে হালকা ঝড়বৃষ্টি হতে পারে।

58
বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্য জেলাতেও স্থানীয়ভাবে হালকা ঝড়বৃষ্টি হতে পারে।

68
উত্তরবঙ্গে সোমবার থেকেই দমকা হাওয়া, মঙ্গলবারও বৃষ্টি

সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

78
বুধবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি

বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি থাকবে।

88
বৃহস্পতি থেকে শনি, ধীরে ধীরে স্বস্তির পথে

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনাও ধীরে ধীরে কমবে। একই সঙ্গে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতাতেও এই সময়ে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories