Annapurna Yojana: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও বাদ পড়তে পারেন অক্টোবরে, প্রকাশ্যে নয়া তথ্য

Published : Oct 05, 2026, 12:36 PM IST

সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকলেও, অক্টোবর মাসে অনেকেই এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন যে আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে।

PREV
15

সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার। তবে পুজোর মাসে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, যে কবে মিলবে অন্নপূর্ণা যোজনার অক্টোবরের ভাতা। এই ভাতা দেওয়ার আগে সামনে এল বিরাট চমক। জানা যাচ্ছে, সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও অক্টোবরে বাদ পড়তে পারেন লক্ষ লক্ষ মহিলারা।

25

সদ্য মুখ্যমন্ত্রী জানান, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ক্রেডিট হবে। যদিও সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ঢুকেছিল টাকা।

35

তিনি বলেন, এই মাসে পুনরায় যাচাই করার পর যদি কেউ অযোগ্য হিসেবে প্রমাণিত হয়, তাহলে সেই মহিলার বন্ধ হতে পারে কিস্তি। এই বিষয়ে আগেই বার্তা দিয়েছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়।

45

তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া শুরু হলেও যে আবেদন যাচাই হয়েছে এমনটা নয়। সব আবেদন এখনও যাচাই করা সম্ভব হয়নি। … এখনও চলছে এনকোয়ারি। পরবর্তী সময় যদি দেখা যায় তারা অযোগ্য, তাহলে এই ভাতার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে।

55

অর্থাৎ দুই- একবার টাকা পেলেই নিশ্চিন্ত হবেন না। টাকা ঢুকলেও সেই সুবিধা স্থায়ী হবে না। যতক্ষণ না পর্যন্ত যাচাই হচ্ছে। যজি সেই মহিলা যোগ্যতা পূরণ করতে ব্যর্থ হন, তাহলে পরের মাস থেকে বাদ যাবে তাদের নাম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories