Annapurna Yojona: যারা টাকা পাননি বা যাদের আবেদন বাতিল হয়েছে, এখন তারা কী করবেন? জেনে নিন কী বলছে রাজ্য সরকার

Published : Jul 04, 2026, 12:32 PM IST

Annapurna Yojona: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বিভ্রান্তি বাড়ছে, কারণ বহু যোগ্য আবেদনকারী টাকা পাননি এবং প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। তবে, সরকার জানিয়েছে যাচাই প্রক্রিয়া চলছে এবং যাদের আবেদন বাতিল হয়েছে। যারা টাকা পাননি এখন তারা কী করবেন? 

PREV
17
প্রচুর ভুল বোঝাবুঝি চলছে

Annapurna Yojona: অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা পাওয়া নিয়ে প্রচুর ভুল বোঝাবুঝি চলছে। বেশিরভাগের টাকা ঢুকেছে, কিন্তু এমন অনেকেই আছে যারা এই টাকা পাওয়ার যোগ্য তবুও তারা টাকা পাননি। আবার অনেকের আবেদন রিজেক্ট হয়েছে। তারা কী করবেন? তারা কী আর টাকা পাবেন না? না কি তারা টাকা পাওয়ার কোনও সম্ভাবনা নেই? 

27
ভুয়ো তথ্য অনেকেই প্রচারও করছেন

এমন আরও বহু প্রশ্নের খোঁজ করছেন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায়। এই সংক্রান্ত বহু প্রশ্ন নিয়ে অনেক ভুয়ো তথ্য অনেকেই প্রচারও করছেন সোশ্যালে। তাই জেনে নিন আপনার এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর। সবার আগে জেনে রাখুন, রাজ্য সরকারের এই অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন পাশ করেছেন, যাচাইয়ে বাদ পড়েছে প্রায় ২৬ লক্ষ আবেদন। 

37
প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যাচাইয়ের সময় আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের অসঙ্গতি বা অন্যান্য ত্রুটিপূর্ণ তথ্য থাকার কারণে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এই কারণে ১ জুলাই প্রায় ১ কোটি ৩০ লক্ষেরও বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে যারা চিহ্নিত হয়েছে তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠানো হয়েছে।

47
বিভ্রান্তি আরও বাড়ছে

এর পরেও এমন বহু আবেদনকারী রয়েছেন, যাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। কিন্তু তাদের স্টেটাসও চেক করা যাচ্ছে না রাজ্য সরকারের অফিশিয়াল সাইট থেকে। সোশ্যাল মিডিয়ায় যারা বলছেন এইভাবে স্টেটাস চেক করুন, ভুল তথ্য দিচ্ছেন, কারণ এখন স্টেটাস চেক করতে গেলে বেশিরভাগ সাধারণ মানুষ যেটা দেখতে পাচ্ছেন তাহল- "আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে"- এই ধরলেন লেখা দেখা যাচ্ছে, এর বাইরে কোনও তথ্য পাচ্ছেন না সাধারণ মানুষ। ফলে বিভ্রান্তি আরও বাড়ছে। 

57
এখন টাকা পাওয়ার সম্ভাবনা আছে?

ফলে যারা টাকা পাননি তারা ভাবছে, তাহলে কি একবার আবেদন বাতিল হয়ে গেলে আর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না? কিন্তু সরকারি নিয়ম বলছে, বিষয়টি এমন নয়। রাজ্য সরকার জানিয়েছে, এত আবেদন একসঙ্গে যাচাই করে তা সচল করতে একটু সময় লাগছে। যাদের টাকা ঢোকেনি, নথি যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে। 

67
আবেদন বাতিল ও নতুন আবেদন উভয়েরই সময় আছে-

সব আবেদন একসঙ্গে কাজ শেষ না হওয়ায় ফলে ধাপে ধাপে এই টাকা পাঠানোর কাজ চলছে। যাদের আবেদন বাতিল দেছাচ্ছে তারা আবার নতুন করে আবেদন করতে পারবেন। যারা এখনও আবেদন করেননি তারা এখনও নতুন করে আবেদন করতে পারবেন। 

77
আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, ভুল সংশোধন করে তুন করে আবেদন করার সুযোগ রয়েছে। জুলাই অগাষ্ট পর্যন্ত, অর্থাৎ ৯০ দিন পর্যন্ এই আবেদনের পক্রিয়া চালু থাকবে। তাই স্ট্যাটাস বাতিল দেখে হতাশ হওয়ার কিছু নেই। কারণ আপনার সব তথ্য সঠিক থাকলে পরবর্তী কিস্তিতে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories