TMC Candidate List: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পাহাড়ে তিনটি আসন অনীত থাপার দলকে ছেড়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পার্থ চট্টোপাধ্য়ায় টিকিট পাননি।

TMC Candidate List:পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পাহাড়ে তিনটি আসন অনীত থাপার দলকে ছেড়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। টানা চতুর্থবার রাজ্যে ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে নেমে তৃণমূল এ বার তাদের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক দিয়েছে। মঙ্গলবার দুপুরে কালীঘাট থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও সুব্রত বক্সি। 

তৃণমূলের চার চমক

তৃণমূল প্রার্থী তালিকায় চার বড় চমক-১) তিন প্রাক্তন ক্রীড়াবিদ তালিকা- প্রাক্তন ফুটবলার বিদেশ বসু প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল (তুফানগঞ্জ) ও এশিয়ান অ্য়াথলেটিক্সে সোনাজয়ী স্বপ্না বর্মন (রাজগঞ্জ) টিকিট পেলেন। ২) দুই মুখপাত্রকে তালিকায়- ক) বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ,খ) চুঁচুড়ায় টিকিট পেলেন দেবাংশু ভট্টাচার্য। তবে টিকিট পেলেন না বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি-র। আসন বদল হল নির্মল মাজির। ট

ভবানীপুর মমতা, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী পবিত্র কর

পাঁচবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় টিকিট পাননি। মমতা বন্দ্য়োপাধ্য়ায় লড়ছেন ভবানীপুর কেন্দ্র থেকেই। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী পবিত্র কর। বিজেপি ছেড়ে তিনি আজই তৃণমূলে যোগ দেন। তৃণমূলে ভাই-বোন প্রার্থী-মহেশতলায় তৃণমূলের প্রার্থী শুভাশিস দাস। আর বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্য়ায়। দুজনে সম্পর্কে ভাই-বোন।

কারা বাদ পড়লেন

টিকিট না পাওয়া উল্লেখযোগ্য বিধায়কদের তালিকায় রয়েছেন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্য়ায়, হাওড়া শিবপুরের মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিবেক গুপ্ত, বারাসতের চিরঞ্জিত চক্রবর্তী, মালদহের ইংরেজবাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, হুগলির রত্না দে নাগ, বেলেঘাটার পরেশ পাল প্রমুখ। মোট ৭৪ জন বিধায়ক তৃণমূলে এবার টিকিট পেলেন না।

বেহালা পশ্চিমে রত্না, মানিকতলায় শ্রেয়া পান্ডে

পার্থর বদলে বেহালা পশ্চিমে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্য়ায়-কে। রত্না গতবার বেহালা পূর্ব থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। ৩) টলিউডের তারকারা- সোহম ঘোষের কেন্দ্র বদল হল। চণ্ডীপুরের বদলে নদিয়ার করিমপুর থেকে দাঁড়াচ্ছেন সোহম। বরানগর থেকেই দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা। মানিকতলা থেকে দাঁড়াচ্ছেন সাধন পান্ডে ও সুপ্তি পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে। চিরঞ্জিত চক্রবর্তী আর লড়ছেন না। বারাসাত থেকে তৃণমূলের টিকিটে লড়বেন সব্যসাচী দত্ত। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী। ৩১ বছরের নিচে ৪জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৮ জন। মহিলা প্রার্থী ৫২ জন

দেখুন তৃণমূলের জেলাভিত্তিক প্রার্থী তালিকা

কলকাতা: ১১টি আসন

ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্য়ায়। কলকাতা বন্দর: ফিরহাদ হাকিম (ববি)। রাসবিহারী: দেবাশীষ কুমার। বালিগঞ্জ:শোভন দেব চট্টোপাধ্যায়। চৌরঙ্গি: নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালি: সন্দীপন সাহা। বেলেঘাটা:কুণাল ঘোষ। জোড়াসাঁকো: বিজয় উপাধ্য়ায়। শ্যামপুকুর: শশী পাঁজা। মানিকতলা: শ্রেয়া পান্ডে। কাশীপুর-বেলগাছিয়া: অতীন ঘোষ।

-------------

উত্তর-২৪ পরগণা: (৩৩টি আসন)

বাগদা: মধুপর্ণা ঠাকুর। বনগাঁ উত্তর: বিশ্বজিত দাস। বনগাঁ দক্ষিণ: ঋতুপর্ণা আধ্য। গাইঘাটা: নরত্তোম বিশ্বাস। স্বরূপনগর: বীনা মণ্ডল। বাদুড়িয়া:বুরহামুল মোকাদ্দিন (লিটন)। হাবড়া: জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। অশোকগনগর: নারায়াণ গোস্বামী। আমডাঙা: পীরজাদা কাসেম সিদ্দিকি। বীজপুর: সুবোধ অধিকারী। ।নৈহাটি: সনত দে। ভাটপাড়া: অমিত গুপ্তা। নোয়াপাড়া: সোমনাথ শ্যাম। বারাকপুর: রাজ চক্রবর্তী (পরিচালক)। খড়দহ:দেবদীপ পুরোহিত। দমদম: ব্রাত্য বসু। দমদম উত্তর: চন্দ্রিমা ভট্টাচার্য। পানিহাটি:তীর্থঙ্কর ঘোষ। কামরহাটি: মদন মিত্র। বরানগর: সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। রাজারহাট-নিউটাউন:তাপস চট্টপাধ্য়ায়। বিধাননগর: সুজিত বসু। রাজারহাট গোপালপুর: অদিতি মুন্সি। মধ্যমগ্রাম: রথীন ঘোষ। বারাসাত:সব্যসাচী দত্ত। দেগঙ্গা:আনিসুর রহমান (বিদেশ), হাড়োয়া: মুফতি আব্দুল মতিন (মতিন সাহেব)। মিনাখাঁ: ঊষা রানি মণ্ডল। সন্দেশখালি:ঝর্ণা সর্দার। বসিরহাট দক্ষিণ:সুরজিত মিত্র (বাদল)। বসিরহাট উত্তর: তাউসেফ রহমান। হিঙ্গলগঞ্জ: আনন্দ সরকার।

---------------

দক্ষিণ ২৪ পরগণা: (৩১টি আসন)

গোসাবা: সুব্রত মণ্ডল। বাসন্তী: নির্মল বিশাল মিস্ত্রি। কুলতলি: গণেশ চন্দ্র মণ্ডল। পাথরপ্রতিমা: সমীর কুমার জানা। কাকদ্বীপ: মণ্টুরাম পাখিরা। সাগর: বঙ্কিচন্দ্র হাজরা। কুলপি: বর্ণালী ধারা। রায়দিঘি:তাপস মণ্ডল। মন্দিরবাজার: জয়দেব হালদার। জয়নগর:বিশ্বনাথ দাস। বারুইপুর পূর্ব: বিভাস সর্দার। বারুইপুর পশ্চিম: বিমান বন্দ্যোপাধ্যায়। ক্যানিং পূর্ব: বাহারুল ইসলাম। ক্যানিং পশ্চিম: পরেশরাম দাস, মগরাহাট পূর্ব: শর্মিষ্ঠা পুরোহিত। মগরাহাট পশ্চিম: শামিম আহমেদ। ডায়মন্ড হারবার: পান্নালাল হালদার। ফলতা: জাহাঙ্গির খান। সাতগাছিয়া:সোমাশ্রী বেতাল। বিষ্ণুপুর: দিলীপ মণ্ডল। সোনারপুর উত্তর: ফিরদৌসি বেগম। সোনারপুর দক্ষিণ: অরুন্ধতী মৈত্র (লাভলি)। ভাঙড়: শওকত মোল্লা। কসবা: জাভেদ খান। যাদবপুর: দেবব্রত মজুমদার। টালিগঞ্জ: অরূপ বিশ্বাস। বেহালা পূর্ব: শুভাশিষ চক্রবর্তী। বেহালা পশ্চিম: রত্না চ্য়াটার্জি। মহেশতলা: শুভাশিস দাস। বজবজ: অশোক কুমার দেব। মেটিয়াব্রুজ: আব্দুল খালে মোল্লা।

---------------

হাওড়া: (১৬টি আসন)

বালি:কৈলাশ মিশ্র। হাওড়া উত্তর: গৌতম চৌধুরী। হাওড়া মধ্য: অরূপ রায়। শিবপুর: রানা চ্যাটার্জি। হাওড়া দক্ষিণ:নন্দিতা চৌধুরী। সাঁকরাইল: প্রিয়া পাল। পাঁচলা গুলশান মল্লিক। উলুবেড়িয়া পূর্ব:ঋতব্রত ব্যানার্জি। উলুবেড়িয়া উত্তর:বিমল কুমার দাস। উলুবেড়িয়া দক্ষিণ:পুলক রায়। শ্যামপুর: নাদেবাসি জানা। বাগনান: অরুনাভ সেন। আমতা:সুকান্ত পাল। উদনারায়ণপুর: সমীর পাঁজা। জগৎবল্লভপুর: সুবীর চ্যাটার্জি, ডোমজুড়: তাপস মাইতি।

------------------

হুগলি: (১৮টি আসন)

উত্তরপাড়া: সিরসান্যা ব্যানার্জি। শ্রীরামপুর: তন্ময় ঘোষ। চাঁপদানি: , সিঙ্গুর: বেচারাম মান্না। চন্দননগর: ইন্দ্রনীল সেন। চুঁচুড়া: দেবাংশু ভট্টাচার্য। বলাগড়: রঞ্জন ধারা। পান্ডুয়া:সমীর চক্রবর্তী, সপ্তগ্রাম: বিদেশ বসু, চণ্ডীতলা: স্বাতী খোন্দকার, জাঙ্গিপাড়া: স্নেহাশিষ চক্রবর্তী, হরিপাল: করবী মান্না, ধনেখালি:অসীমা পাত্র, তারকেশ্বর:, পুরশুড়া:পার্থ হাজারি, আরামবাগ: মিতা বাগ, গোঘাট: নির্মল মাঝি, খানাকুল:পলাশ রায়।


জেলা: কোচবিহার (৮টি আসন)

মেখলিগঞ্জ: পরেশ চন্দ্র অধিকারী , মাথাভাঙা: সাবলু বর্মন, কোচবিহার উত্তর: পার্থ প্রতিম রায়, কোচবিহার দক্ষিণ: অভিজিত দে ভৌমিক, শীতলকুচি: হরিহর দাস , সীতাই: সংহিতা রায় বাঁশুনিয়া ,দিনহাটা: উদয়ন গুহ, নাটাবড়ি: শৈলন বর্মা , তুফানগঞ্জ: শিবশঙ্কর পাল।।

-----------

জেলা: আলিপুরদুয়ার (৫টি আসন)

কুমারগ্রাম:রাজীব তিরকে , কালচিনি:বীরেন্দর বারা, আলিপুরদুয়ার: সুমন কাঞ্জিলাল , ফালাকাটা: সুভাষচন্দ্র রায়, মাদারিহাট: জয়প্রকাশ টপ্পো।

-----------------

জেলা জলপাইগুড়ি (৭টি আসন)

ধূপগুড়ি: নির্মল চন্দ্র রায়, ময়নাগুড়ি:, জলপাইগুড়ি : কৃষ্ণ দাস, রাজগঞ্জ: স্বপ্না বর্মন (অ্য়াথলিট), ডাবগ্রাম-ফুলবাড়ি: রঞ্জন শীল শর্মা , মাল: বুলচিক বারিক, নাগরাকাটা: সঞ্জয় টুডু।

----------

জেলা দার্জিলিং: (৫টি আসন)

দার্জিলিং: অনীত থাপার দলকে ছাড়া হয়েছে, কার্শিয়াং: অনীত থাপার দলকে ছাড়া হয়েছে, মাটিগাড়া-নকশালবাড়ি: শঙ্কর মালাকার , ফাঁসিদেওয়া: রীনা টোপ্পো এক্কা, শিলিগুড়ি:গৌতম দেব।

জেলা কালিম্পং: ১

কালিম্পং: অনীত থাপার দলকে ছাড়া হয়েছে,

---------

উত্তর দিনাজপুর: (৯টি আসন)

চোপরা: হাবিবুর রহমান। ইসলামপুর: কানাইলাল আগরওয়াল। গোয়ালপোখর: মহম্মদ গুলাম রব্বানি। চাকুলিয়া:মিনহাজুল আরফিন আজাদ। করণদিঘি:গৌতম পাল। হেমতাবাদ: সত্যজিত বর্মন। কালিয়াগঞ্জ: নিতাই বৈশ্য। রায়গঞ্জ: কৃষ্ণ কল্য়াণী। ইটাহার: মুশারফ হোসেন।

-------------

দক্ষিণ দিনাজপুর: (৬টি আসন)

কুশমন্ডি: রেখা রায়। কুমারগঞ্জ:তোরাফ হোসেন মণ্ডল। বালুরঘাট: অর্পিতা ঘোষ। তপন: চিন্তামণি বিহা। গঙ্গারামপুর: গৌতম দাস। হরিরামপুর: বিপ্লব মিত্র।

---------------

মালদহ: (১২টি আসন)

হরিশ্চন্দ্রপুর: মহম্মদ মাতেবুর রহমান। হবিবপুর: অমল কিস্কু। চাঁচল- প্রসূণ ব্যানার্জি (প্রাক্তন পুলিশ কর্তা)। মালতিপুর: আব্দুর রহিম বক্সি। গাজোল: প্রসেনজিত দাস। রতুয়া: সমর মুখোপাধ্যায়। মানিকচক: কবিতা মণ্ডল। মালদহ: লিপিকা বর্মণ ঘোষ,। ইংরেজবাজার: আশিস কুন্ডু। মোথাবাড়ি: মহম্মদ নজরুল ইসলাম, সুজাপুর: সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর: চন্দনা সরকার।

------------

মুর্শিদাবাদ: (২২টি আসন)

ফরাক্কা: আমিরুল ইসলাম, শমসেরগঞ্জ: নূর আলম, সুতি: ইমানি বিশ্বাস, জঙ্গিপুর: জাকির হোসেন, রঘুনাথগঞ্জ: জনাব আখরোজ্জমান, সাগরদিঘি: বাইরন বিশ্বাস, লালগোলা: আব্দুল আজ়িজ, ভগবানগোলা: রেয়াত হোসেন সরকার, রানিনগর: সৌমিক হোসেন, মুর্শিদাবাদ: শাওনি সিং রায়, নবগ্রাম: প্রণবচন্দ্র দাস, খড়গ্রাম: আশিস মারজিত, বড়ঞা: প্রতিমা রজক, কান্দি: অপূর্ব সরকার (ডেভিড), ভরতপুর: মুস্তাফিজুর রহমান (সুমন), রেজিনগর: আতাউর রহমান, বেলডাঙা: রবিউল আলম চৌধুরী, বহরমপুর: নাড়ুগোপাল মুখোপাধ্যায়, হরিহরপাড়া: নিয়ামত শেখ, নওদা: শাহিনা মুমতাজ, ডোমকল: হুমায়ুন কবীর (প্রাক্তন আইপিএস), জলঙ্গি: বাবর আলি।

------------

নদিয়া: (১৭টি আসন)

করিমপুর:সোহম চক্রবর্তী (অভিনেতা), তেহট্ট:, পলাশীপাড়া:, কালীগঞ্জ, নাকাশিপাড়া কল্ল খা, চাপরা, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর: বজ্র কিশোর গোস্বামী, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ সমীর পোদ্দার, রানাঘাট উত্তর পূর্ব: বর্ণালী দে রায়, রানাঘাট দক্ষিণ: সৌগত বর্মন, চাকদহ:, কল্য়াণী: অতীন্দ্র নাথ মণ্ডল, হরিণঘাটা:।

--------------

পূর্ব মেদিনীপুর: (১৬টি আসন)

তমলুক: দীপেন্দ্র নারায়ণ রায়। পাঁশকুড়া পূর্ব:অসীম মাঝি। পাঁশকুড়া পশ্চিম: সিরাজ খাঁ, ময়না:চন্দন মণ্ডল। নন্দকুমার:সুকুমার দে। মহিষাদল: তিলক কুমার চক্রবর্তী, হলদিয়া:তাপসী মণ্ডল, নন্দীগ্রাম:পবিত্র কর, চণ্ডীপুর: উত্তম বারিক। পটাশপুর: পিযুষ পান্ডা। কাঁথি উত্তর: দেবাশীষ ভুঁইয়া (লালু)। ভগবানপুর: মানব পড়ুয়া। খেজুরি: রবীন চন্দ্র মণ্ডল। কাঁথি দক্ষিণ: তরুণ কুমার জানা। রামনগর: অখিল গিরি। এগরা: তরুন মাইতি।

--------

পশ্চিম মেদিনীপুর: (১৫টি আসন)

দাঁতন: মানিক মাইতি। কেশিয়াড়ি: রামজীবন মান্ডি। খড়গপুর সদর:প্রদীপ সরকার। নারায়ণগড়:প্রতিভা রানি মাইতি। সবং: মানস ভুঁইয়া। পিংলা: অজিত মাইতি। খড়গপুর (গ্রামীণ): দীনেন রায়। ডেবরা: রাজীব ব্যানার্জি। দাসপুর: আশীস হুদাইত, ঘাটাল: শ্য়ামলি সর্দার, চন্দ্রকোণা:সূর্যকান্ত দোলুই। গড়বেতা: উত্তরা সিং হাজরা। কেশপুর:শিউলি সাহা। মেদিনীপুর:সুজয় হাজরা। শালবনি: শ্রীকান্ত মাহাতো।

ঝাড়গ্রাম: (৪টি আসন)

নয়াগ্রাম: দুলাল মুর্মু। ঝাড়গ্রাম: মঙ্গল সোরেন, বিনপুর: বীরবাহ হাঁসদা। গোপীবল্লভপুর অজিত মাহাতো।

পুরুলিয়া: (১০টি আসন)

বান্দোয়ান: রাজীব লোচান সোরেন। বলরামপুর: শান্তিরাম মাহাতো, বাগমুন্ডি: সুশান্ত মাহাতো। জয়পুর: অর্জুন মাহাতো। পুরুলিয়া: সুজয় ব্য়ানার্জি> মানবাজার: সন্ধ্যা রানি টুডু। কাশীপুর: সৌমেন বেলথারিয়া। পাড়া: মানিক বাউরি। রঘুনাথপুর: হাজারি বাউরি।

বাঁকুড়া (১২টি আসন)

শালতোড়া: উত্তম বাউরি। ছাতনা: স্বপন কুমার মণ্ডল। রানিবাঁধ: তনুশ্রী হাঁসদা। রায়পুর: ঠাকুর মণি সোরেন। তালড্যাংরা: ফাল্গুনি সিংহবাবু। বাঁকুড়া: অনুপ মণ্ডল। বড়জোড়া: গৌতম মিশ্র (শ্য়াম), ওন্দা: সুব্রত দত্ত (গোপে)। বিষ্ণুপুর: তন্ময় ঘোষ। কোতুলপুর হরকালি প্রতিহার। ইন্দাস: শ্যামলি রায় বাগদি। সোনামুখী: কল্লোল ঘোষ।

পূর্ব বর্ধমান: (মোট ১৬টি আসন)

খণ্ডঘোষ: নবীন চন্দ্র বাগ। বর্ধমান দক্ষিণ: খোকন দাস। রায়না: মন্দিরা দলুই। জামালপুর: ভূতনাথ মল্লিক। মন্তেশ্বর: সিদ্দিকুল্লা চৌধুরী। কালনা: দেবপ্রসাদ বাগ। মেমারি: রাসবিহারী হালদার। বর্ধমান উত্তর: নিশিথকুমার মালিক। ভাতার: শান্তনু কোনার, পূর্বস্থলী দক্ষিণ: স্বপন দেবনাথ। পূর্বস্থলী উত্তর: বসুন্ধরা গোস্বামী। কাটোয়া রবীন্দ্রনাথ চ্য়াটার্জি। কেতুগ্রাম: শেখ শাহনাওয়াজ। মঙ্গলকোট: অপূর্ব চৌধুরী। আউশগ্রাম শ্যামাপ্রসন্ন লোহার। গলসি: অলোক কুমার মাঝি।

পশ্চিম বর্ধমান: (মোট ৯টি আসন)

পাণ্ডবেশ্বর: নরেন্দ্র নাথ চক্রবর্তী। দুর্গাপুর পূর্ব: প্রদীপ মজুমদার। দুর্গাপুর পশ্চিম: কবি দত্ত। রানীগঞ্জ: কালবরণ মণ্ডল। জামুরিয়া: হরেরাম সিং, আসানসোল দক্ষিণ: তাপস ব্যানার্জি, আসানসোল উত্তর: মলয় ঘটক। কুলটি: অভিজিৎ ঘটক। বরাবনি: বিধান উপাধ্য়ায়।

বীরভূম: (মোট ১১টি আসন)

দুবরাজপুর: নরেশ চন্দ্র বাউড়ি। সিউড়ি:উজ্জ্বল চ্য়াটার্জি। বোলপুর: চন্দ্রনাথ সিনহা, নানুর: বিধান চন্দ্র মাঝি। লাভপুর: অভিজিত সিনহা (রানা)। সাঁইথিয়া: নীলাবতি সাহা। ময়ূরেশ্বর: অভিজিত রায়। রামপুরহাট: আশিস ব্য়ানার্জি। হাসান: কাজল শেখ, নলহাটি: রাজেন্দ্র প্রসাদ সিং, মুরারই: মোসারফ হোসেন।