২০২৪-২৫ অর্থবর্ষে অশোকের আয় ছিল ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, তাঁর কাছে নগদে ৭ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা ছিল। ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। সেই অ্যাকাউন্টগুলিতে ৮,৭০,৫০০ টাকা, ৫০,৭৪৮ টাকা, ২,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং অপর দু’টিতে ৫০,০০০ টাকা করে রয়েছে। এ ছাড়া পোস্ট অফিসেও ৯ লক্ষ ৯৪ হাজার টাকা রেখেছেন অশোক। তাঁর কাছে ৯০০ গ্রাম সোনা রয়েছে, যার দাম ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এ ছাড়া তিন কেজি রুপোও রয়েছে তাঁর কাছে। তার দাম সাড়ে সাত লক্ষ টাকা। তাঁর স্ত্রীর নামেও সোনা রয়েছে। অশোকের স্ত্রীর মোট ৩৪ লক্ষ ২৭ হাজার ১৫২ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। স্ত্রীর নামে যে স্থাবর সম্পত্তি রয়েছে, তার বর্তমান মূল্য ১৫ লক্ষ টাকা।