২২ এপ্রিল থেকেই কি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে? ভোটের আবহে বিরাট ইঙ্গিত নবান্নের

Published : Apr 06, 2026, 10:50 AM IST

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও তীব্র গরমের আবহে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে কি এগিয়ে আসছে গরমের ছুটি? ২২ এপ্রিল থেকে ছুটির জল্পনা ও নবান্নের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

PREV
19

দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এপ্রিলের শুরু থেকেই গরমের তীব্রতা এমন জায়গায় পৌঁছেছে, যা সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়াদের জন্যও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি কি নির্ধারিত সময়ের আগেই ঘোষণা করা হবে—তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

29

সূত্রের খবর, রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। প্রতিদিনের তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, যা স্কুলের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত করতে পারে বলে মনে করা হচ্ছে।

39

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের স্কুলগুলিতে কি এগিয়ে আসছে গরমের ছুটি? শিক্ষা দপ্তরের সাম্প্রতিক কিছু নির্দেশিকা ও নির্বাচনের নির্ঘণ্ট ঘিরে এই মুহূর্তে নবান্ন ও শিক্ষামহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অফিসিয়াল ছুটির তালিকায় মে মাসে মাত্র ৬ দিনের ছুটির কথা বলা হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে অন্য কথা।

49

জল্পনার মূলে রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের ‘সামার প্রজেক্ট’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। ওই নির্দেশিকা অনুযায়ী, আগামী ১০ এপ্রিলের মধ্যে রাজ্য স্তরে এবং ২১ এপ্রিলের মধ্যে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের ওরিয়েন্টেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

59

বিশেষ বিষয় হলো, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এই প্রজেক্টের মনিটরিং করতে হবে ‘সামার ব্রেক’ বা গ্রীষ্মাবকাশ চলাকালীন। যেহেতু ২১ এপ্রিল ওরিয়েন্টেশন শেষ হচ্ছে, তাই মনে করা হচ্ছে ২২ এপ্রিল থেকেই ছুটি শুরু হয়ে যেতে পারে।

69

এর পেছনে অন্যতম বড় কারণ হলো ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। নির্বাচনের নিয়ম অনুযায়ী, পোলিং বুথ করার জন্য ২২ এপ্রিল থেকেই অধিকাংশ স্কুল ভবন প্রশাসন অধিগ্রহণ করে নেবে। এছাড়া বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ভোটের ডিউটিতে ব্যস্ত থাকবে। ফলে ওই সময় স্কুল চালানো কার্যত অসম্ভব।

79

অন্যদিকে, পর্ষদ প্রকাশিত ‘মডেল’ ছুটির তালিকায় ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত মাত্র ৬ দিন গরমের ছুটির কথা বলা হয়েছে। পর্ষদের যুক্তি, বছরে মোট ৬৫ দিনের বেশি ছুটি দেওয়া সম্ভব নয় বলেই এই কাঁটছাঁট। তবে দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহ ও ‘লু’ পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষক সংগঠনগুলি এই ৬ দিনের ছুটিকে ‘অবাস্তব’ বলে দাবি করেছে।

89

নবান্ন সূত্রে খবর, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই ছুটির মেয়াদ বাড়িয়ে থাকেন। ২০২৫ সালেও তাপপ্রবাহের কারণে ছুটি প্রায় এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছিল।

99

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। তাই ভোটের কাজ এবং অসহ্য গরম— এই দুই দিক বিবেচনা করে নবান্ন খুব শীঘ্রই ২২ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণার পথে হাঁটতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories