DA Case: ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা 'জট' কী কাটবে? অনুমান DAর ৪টি বিষয়ে হতে পারে শুনানি

Published : Apr 06, 2026, 08:36 AM IST

DA Case at Supreme Court: সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA বা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি আগামী ১৫ এপ্রিল। কিন্তু সেই দিন কী কী বিষয়ে আলোচনা বা পর্যালোচনা হবে? সরকারি কর্মীদের অনুমান আলোচনা হতে পারে ৪টি বিষয়ে। 

PREV
110
সুপ্রিম কোর্টে DA মামলা

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA বা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি আগামী ১৫ এপ্রিল। কিন্তু সেই দিন কী কী বিষয়ে আলোচনা বা পর্যালোচনা হবে? এক নজরে দেখুন।

210
DA মামলার রায়

সুপ্রিম কোর্ট গত ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মীদের DA মামলার রায় দিয়েছিল। সেখানেই রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। তবে তা দুটি ভাগে। আর সেই বিষয়ে কাজ কতটা এগিয়ে তাও খতিয়ে দেখতে পারে সুপ্রিম কোর্ট।

310
বকেয়া ২৫% DA

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার সরকারি কর্মীদের বকেয়া ২৫% DA মিটিয়েছে কিনা তা খতিয়ে দেখতে পারে সুপ্রিম কোর্ট। নবান্ন সূত্রের খবর ইতিমধ্য়েই রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ করেছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা সরকারের একাধিক ভুলত্রুটি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে।

410
বাকি ৭৫% DA

সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বাকি ৭৫% DA কখন কীভাবে মিটিয়ে দেওয়া হবে তা খতিয়ে দেখার জন্য বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিল। সেই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে কোনও চূড়ান্ত রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। তেমনই অনুমান রাজ্য সরকারি কর্মীদের।

510
তৈরি হতে পারে রোডম্যাপ

বাকি DA কীভাবে সরকার পরিশোধ করতে পারে সেই বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করতে পারে সুপ্রিম কোর্ট। তবে রাজ্য সরকারি কর্মীদের একাংশের অনুমান প্রথম ২৫% DA নিয়ে আলোচনা হবে।

610
রাজ্য সরকারের মামলা

যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে DA নিয়ে। একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। মামলাটি ‘দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়েজ’ নামে লিস্টেড হয়েছে। সেটি নিয়ে কোনও সিদ্ধান্ত হতে পারে।

710
রাজ্য সরকারি কর্মীদের মামলা

অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকেও তিনটি পৃথক আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলাগুলির শুনানির জন্য এখনও পর্যন্ত কোনও দিন ধার্য করা হয়নি। রাজ্য সরকারি কর্মীদের অনুমান এই বিষয়গুলিতেও ১৫ এপ্রিল শুনানির সময় আলোকপাত করা হতে পারে।

810
সরকারি কর্মীদের আশা

সরকারি কর্মীদের একাংশ আশা করছেন আগামী ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট শুনানির সময় দীর্ঘ দিনের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে স্থায়ী সমাধান বা চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে। তবে এখনও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চূড়ান্ত কিছু বলা হয়নি।

910
রাজ্য-সরকারি কর্মীদের দ্বৈরথ

রাজ্য সরকারি কর্মীরা ১০ বছরেরও বেশি সময় ধরে বকেয়া ডিএ-এর দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সরকারি কর্মীদের একাংশের আশা বাংলার নতুন বছরে তাদের সমস্যার সমাধান হতে পারে।

1010
পথে নেমে আন্দোলন

আইনি লড়াইয়ের পাশে রাজ্য সরকারি কর্মীরা পথে নেমে আন্দোলন করছেন। আগামী ১২ এপ্রিল ফের কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এর আগেও এজাতীয় আন্দোলন তাঁরা করেছেন। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories