Mamata Vs Suvendu: এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর বিজেপি প্রার্থা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক নজরে দেখুন এঁরা কে কত সম্পদের মালিক।
ভবানীপুর কেন্দ্রের কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর বিজেপি প্রার্থা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক নজরে দেখুন রাজ্যের দুই যুযুধান রাজনীতিবিদ কত সম্পদের মালিক।
211
মমতা ও শুভেন্দুর রাজনৈতিক জীবন
ছাত্র রাজনীতি থেকে উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ দিনের রাজনীতিবিদ। কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। দীর্ঘ দিন সাংসদ ছিলেন। ২০১১ সাল থেকে তিনি মুখ্যমন্ত্রী। এবার ক্ষমতা দখল করতে পারলে ৪ বারের মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড থাকবে তাঁর হাতে।
অন্যদিকে শুভেন্দু অধিকারী একটা সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুগামী ছিলেন। মমতার হাত ধরেই তাঁর সংসদীয় রাজনীতিতে উত্থান। সাংসদ ছিলেন শুভেন্দু। রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দান। ২০২১ সাল থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা ও মমতার কট্টোর সমালোচক।
311
মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ
এডিআর রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মোট সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকা। তিনি দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই জানিয়েছেন, তিনি ২০১১ সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এতদিন পর্যন্ত বেতন নেন না। নিয়ম অনুযায়ী তিনি মাসে ১ টাকা বেতন নেন। পাশাপাশি সাংসদের পেনশন হিসেবে তিনি যা পান তাও নেন না।
511
মমতার সম্পদের পরিমাণ
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় যে হলফনামা জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই হিসেব অনুযায়ী তাঁর নিজের নামে কোনও বাড়ি বা জমি নেই। অর্থাৎ কোনও স্থাবর সম্পত্তি নেই। সেই সময় তাঁর হাতে নগদের পরিমাণ ছিল প্রায় ৬৯২৫৫ টাকা।
611
মমতার গয়না আর ব্যাঙ্ক ব্যালন্স
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ২০২১ সালে মাত্র ৯ গ্রাম সোনার ছিল। যার বাজারমূল্য সেই সময় ছিল ৪৩.৮৩৭ টাকা। ব্য়াঙ্ক ব্যালেন্স ছিল ১৩.৫৩ লক্ষ টাকা।
711
শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ
২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী শুভেন্দু অধিকারীর মোট সম্পদের পরিমাণ সেই সময় ছিল প্রায় ৮০ লক্ষ টাকার ওপর। সেই সময় শুভেন্দু স্থাবর অস্থাবর সম্পত্তিরই হিসেব দিয়েছিলেন।
811
শুভেন্দুর স্থাবর-অস্থাবর সম্পত্তি
মোট সম্পদ ৮০৬৬৭৯৪ টাকা
অস্থাবর সম্পত্তি ছিল ৫৯,৩১,৬৪৭ টাকা। এর মধ্যে ব্যাঙ্কে আমানত, বন্ড এবং নগদ অর্থ অন্তর্ভুক্ত ছিল।
স্থাবর সম্পত্তি ছিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু জমির কথা তিনি উল্লেখ করেছিলেন, যার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ২১,৩৫,১০২ টাকা। নির্বাচনী হলপনামায় শুভেন্দু নিজের কৃষি জমি, বাড়ি বা বাণিজ্যিক ভবনের কথা উল্লেখ করেননি।
911
গাড়ি আর সোনা
নির্বাচনী হলফনামা অনুযআয়ী শুভেন্দুর নিজের নামে ২০২১ সাল পর্যন্ত কোনও গাড়ি ছিল না। তবে তাঁর কাছে ৩০ গ্রাম সোনা ছিল।
1011
সম্পদ বৃদ্ধি
২০১৬ সালের নির্বাচনের তুলনায় শুভেন্দু অধিকারীর সম্পদ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় দেওয়া হলফনামায় প্রায় ৪৩% বৃদ্ধি পেয়েছে। যা তিনি নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন।
1111
হটসিট ভবানীপুর
এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের হটসিট ভবানীপুর। এই কেন্দ্রেই এবার মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দুই প্রার্থী প্রচার শুরু করেছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.