MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • TOP 10 CANDIDATE: বিধানসভা ভোটে 'খেলা' ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই ১০ প্রার্থী, দেখুন ছবিতে

TOP 10 CANDIDATE: বিধানসভা ভোটে 'খেলা' ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই ১০ প্রার্থী, দেখুন ছবিতে

10 Game Changers candidate: তৃণমূল কংগ্রেস, বিজেপি আর বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একিন্তু তারই মধ্যে এক নজরে দেখুন এবার বিধানসভা নির্বাচন কোন প্রার্থী খেলা ঘুরিয়ে দিতে পারেন। রইল মমতা থেকে শুভেন্দুর নাম।  তালিকায় রয়েছে অধীর ও মীনাক্ষী। 

3 Min read
Author : Saborni Mitra
| Updated : Mar 17 2026, 09:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC)
Image Credit : Getty

মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC)

প্রথম নামই হল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সুপ্রিমো। তিনি ভবানীপুর কেন্দ্রের প্রার্থী। সিপিএম- জমানায় বামেদের ঘাঁটি হিসেবে পরিচিত যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়ে সংসদে গিয়েছিলেন। তারপর থেকে হারের রেকর্ড ছিল না। গত বিধানসভা নির্বাচনে হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। কিন্তু এবার আবারও শুভেন্দু তাঁর পিছু ধাওয়া করে পৌঁছে গেছেন ভবানীপুরে। এবার কি মমতা হারের বদলা নেবেন না পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? উত্তর জানাযাবে ৪ মে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
পবিত্র কর (TMC)
Image Credit : X

পবিত্র কর (TMC)

রাতারাতি প্রার্থী হয়ে গেলেন পবিত্র কর। মঙ্গলবার সকালেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আর বিকেলেই তাঁকে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিপরীতে। গতকাল পর্যন্ত পবিত্র কর এলাকায় শুভেন্দুর ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। ২৪ ঘণ্টাতেই তাঁর বিরুদ্ধ প্রার্থী। পবিত্র কি শুভেন্দুকে হারিয়ে মমতার হতে হারের বদলা নিতে পারবেন? যদি নেন তাহলে তিনি হবেন তৃণমূলের গেম চেঞ্জার প্রার্থী।

Related Articles

Related image1
Bhabanipur Candidate: ভবানীপুরে জোর লড়াই TMC-BJPর, এখানে মুখোমুখি মমতা-শুভেন্দু
Related image2
Police Reshuffle: ভোটের আগে বড়সড় রদবদল, আবার রাজ্যের একাধিক পুলিশকর্তাকে সরাল কমিশন
39
কুণাল ঘোষ (TMC)
Image Credit : ANI

কুণাল ঘোষ (TMC)

৫৭ বছর বয়সে প্রথম প্রার্থী হলেন কুণাল ঘোষ। বেলাঘাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। অভিষেক ঘোষণা করেছেন কুণালের নাম। একটা সময় রাজ্যসভার সাংসদ ছিলেন কুণাল। এবার যেতে চলেছেন বিধানসভায়। মমতা-অভিষেকের ঘনিষ্ট হিসেবেই পরিচিত কুণাল। তবে তাঁকে প্রার্থী করে তৃণমূল নেতৃত্ব একটা বড় চমক দিয়েছেন তো বটেই।

49
শুভেন্দু অধিকারী (BJP)
Image Credit : Asianet News

শুভেন্দু অধিকারী (BJP)

নন্দীগ্রামের বিধায়ক। বিধানসভার বিরোধী দলনেতা। এবার দুটি কেন্দ্রের প্রার্থী। প্রথা ভেঙেছে বিজেপি তাঁর জন্য। তবে দুই জায়গাতেই কঠিন প্রতিপক্ষ। নন্দীগ্রামে গতবারের হারের বদলা নিতে মমতা দাঁড়় করিয়েছেন তাঁরই এক সময়ের অনুগামী প্রবিত্র করকে। অন্যদিকে ভবানীপুরে স্বয়ং মমতা। জিতলে কেল্লাফতে। কিন্তু হারলে? বড় কঠিন পরিস্থিতি শুভেন্দুর সামনে।

59
দিলীপ ঘোষ (BJP)
Image Credit : Asianet News

দিলীপ ঘোষ (BJP)

দিলীপ ঘোষ, রাজ্যের সবথেকে সফল রাজ্যসভাপতি। এবার নিজের খাসতালুক খুড়গপুরেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। দীর্ঘ দিন পরে নিজের কেন্দ্রে প্রত্যাবর্তন। জিতলে দলে মর্যাদা বাড়বে। বিধানসভায় দিলীপের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে।

69
অধীর চৌধুরী (Congress)
Image Credit : Asianet News

অধীর চৌধুরী (Congress)

২০২৪ সালে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন অধীর চৌধুরী। তিনি দীর্ঘ দিনের বহরমপুরের সাংসদ। রাহুল-সোনিয়ার আস্থা ছিল তাঁর ওপর। কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি। কিন্তু লোকসভায় হারের পর ঘরে বাইরে কোনঠাসা আধীর। মমতার কট্টোর সমালোচক। কংগ্রেস প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি। সূত্রের খবর বিধানসভায় দাঁড় করানো হতে পারে অধীরকে। বহরমপুরে অধীর দাঁড়ালে ভোটের খেলা ঘুরে যেতে পারে।

79
মৌসম নূর (Congress)
Image Credit : সোশ্যাল মিডিয়া

মৌসম নূর (Congress)

কংগ্রেসের সাংসদ ছিলেন। কিন্তু কংগ্রেস ছেড়ে যেমন হঠাৎ করেই তৃণমূলে গিয়েছিলেন। তেমনই হঠাৎ করেই আবার তাঁর কংগ্রেসে প্রত্যাবর্তন। গনিখান চৌধুরীর উত্তরসূরী মৌসম বেনজির নূর। সূত্রের খবর তাঁকেও প্রার্থী করতে পারে কংগ্রেস। এতদিন নূর দিল্লির রাজনীতিতে অভ্যস্ত ছিলেন। যদি জিতে বঙ্গ বিধানসভায় যান তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও কোনঠাসা হতে পারে।

89
মীনাক্ষী মুখোপাধ্য়ায় (CPIM)
Image Credit : Asianet News

মীনাক্ষী মুখোপাধ্য়ায় (CPIM)

মীনাক্ষী মুখোপাধ্য়ায়, সিপিএম-এর দাপুটে নেত্রী। দলের প্রথম সারির তরুণ মুখও তিনি। উত্তরপাড়ার প্রার্থী। মীনাক্ষীকে জেতাতে মরিয়া সিপিএম। তাঁর সেই কারণেই দীস্পিতাকে উত্তরপাড়া ছেড়ে যেতে হয়েছে উত্তর দমদমে। গতবার মমতা-শুভেন্দুর দ্বন্দ্বের মধ্যে নন্দীগ্রামের প্রার্থী ছিলেন। ৫হাজারও ভোট পাননি। কিন্তু এবার কী হবে? উত্তরপাড়া থেকে জিতে কী তিনি বিধানসভায় গিয়ে সিপিএম-এর 'শূন্য' বদনাম ঘোচাতে পারবেন? একের পর এক নির্বাচনে হারতে হারতে রীতিমত দেওয়ালে পিঠ ঠেকেছে বামেদের। এই অবস্থায় মীনাক্ষী কী ভরসা হতে পারেন।

99
সাবিনা ইয়াসমিন (CPIM)
Image Credit : SOCIAL MEDIA

সাবিনা ইয়াসমিন (CPIM)

কালীগঞ্জের প্রার্থী সাবিনা ইয়াসমিন। উপনির্বাচনের ফল প্রকাশের দিনই জয়ী তৃণমূল কংগ্রেসের কর্মী সংর্থকদের ছোঁড়া বোমায় বেঘোরে প্রাণ গিয়েছিল তাঁর মেয়ে তামোন্নার। বিমান বসুই তাঁর নাম ঘোষণার সময় বলেছিলেন শহিদ কন্যার মা সাবিমা। কিন্তু আলিমুদ্দিনের ঠিক করে দেওয়া প্রার্থী পছন্দ হয়নি এলাকার বাম কর্মীদের। তবে তামোন্নার সেন্টিমেন্ট আঁকড়ে তিনি যদি ভোট বৈতরণী পার করতে পারেন তাহলে বিধানসভায় মেয়ের বিচারের দাবি আরও জোরালো করতে পারবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan: পিএম কিষাণে আর ৬০০০ নয়, কৃষকরা পাবেন ৯০০০ টাকা, জুন মাসে ঢুকবে?
Recommended image2
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image3
Weather News: ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে বাংলা! দক্ষিণে ভ্যাপসা গরম, উত্তরে ঝড়বৃষ্টির তাণ্ডব
Recommended image4
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Recommended image5
Now Playing
Barasat TMC Leader: ধৃত তৃণমূল কাউন্সিলরকে দেখে কেন ফুঁসে উঠলেন মহিলা আইনজীবী? বারাসাত কোর্টে চরম উত্তেজনা!
Related Stories
Recommended image1
Bhabanipur Candidate: ভবানীপুরে জোর লড়াই TMC-BJPর, এখানে মুখোমুখি মমতা-শুভেন্দু
Recommended image2
Police Reshuffle: ভোটের আগে বড়সড় রদবদল, আবার রাজ্যের একাধিক পুলিশকর্তাকে সরাল কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved