বিধায়ককে কটূক্তির প্রতিবাদ করায় হামলা! পূর্বস্থলীতে গুরুতর জখম যুবক

বিধায়ককে কটূক্তির প্রতিবাদ করায় হামলা! পূর্বস্থলীতে গুরুতর জখম যুবক

Published : Oct 22, 2026, 11:22 PM IST

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায় দশমীর রাতে এক যুবককে গুরুতর জখম করার অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। আক্রান্ত যুবকের নাম শঙ্কু ঘোষ।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায় দশমীর রাতে এক যুবককে গুরুতর জখম করার অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। আক্রান্ত যুবকের নাম শঙ্কু ঘোষ। অভিযোগ, দশমীর প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলাকালীন এলাকার বিধায়ককে উদ্দেশ্য করে কটূক্তি করছিলেন স্থানীয় যুবক নিত্যানন্দ মিস্ত্রি। তার প্রতিবাদ করেন শঙ্কু ঘোষ। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় থাকা নিত্যানন্দ একটি ভাঙা বাঁশের অংশ শঙ্কু ঘোষের পেটে ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় শঙ্কুকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। দশমীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

12:28Abhishek Banerjee House: ভাইপোর দুয়ারে বুলডোজার, পাল্টা হুঁশিয়ারি দিয়ে চরম পোস্ট অভিষেকের! কী লিখলেন?
09:38CM Suvendu Bankura Speech: বাঁদনা পরবে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী! আদিবাসীদের উদ্দেশ্যে একঝাঁক সুখবর দিলেন শুভেন্দু
06:21Kulgam CRPF Attack News: CRPF-র উপর হামলার আঁচ দেশজুড়ে! পাকিস্তানের বিরুদ্ধে সরব রাষ্ট্রীয় বজরং দল
10:56CM Suvendu: ফলতার 'পুষ্পা'র প্রাসাদ এবার হবে গরিবদের ঘর! হাওড়ার মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর
10:45Abhishek Banerjee: ভেঙে ফেলা হল শেড, তুলে নেওয়া হল গেট, খুলে ফেলা হল সিসি ক্যামেরা! অভিষেকের বাড়ির সামনে বুলডোজার!
03:01Sharadwat Mukherjee : ধর্মের পালন করেন না, ভাইফোঁটা নিয়ে মমতাকে তোপ শারদ্বতের
03:25Shamik Bhattacharya : মমতার কথার সমাজে আর কোনও গুরুত্ব নেই, তীব্র কটাক্ষ শমীকের
07:47Kunal Ghosh: 'নতুন দিদি' চন্দ্রিমার কাছ থেকে অরূপের ফোঁটা! খোঁচা দিয়ে কী বললেন কুণাল
15:00Agnimitra Paul : 'পশ্চিমবঙ্গের মানুষকে এতদিন কেউ শেখায়নি...' কোন বিষয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল
05:42Dilip Ghosh : 'মমতার কাছে সবাই ক্ষমতার ফোঁটা নিতে যেত...' বিস্ফোরক দিলীপ ঘোষ
Read more