
Agnimitra Paul: রাজ্যে এবার হচ্ছে স্ট্রিট ফুড হাব, হকারদের পুর্নাবসনে বড় উদ্যোগ
রাজ্যের হকারদের পুনর্বাসনে বড় উদ্যোগের ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। হকারদের জন্য তৈরি হবে ‘স্ট্রিট ফুড হাব’। দিল্লিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর এই উদ্যোগের কথা জানান তিনি।
Agnimitra Paul: রাজ্যের হকারদের পুনর্বাসনে বড় উদ্যোগের ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। হকারদের জন্য তৈরি হবে ‘স্ট্রিট ফুড হাব’। দিল্লিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর এই উদ্যোগের কথা জানান তিনি। হকারদের উচ্ছেদের পরিবর্তে তাঁদের জন্য পরিকল্পিত পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি, রাজ্য সরকারের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। অগ্নিমিত্রা পালের দাবি, হকারদের উন্নয়ন ও তাঁদের স্বার্থরক্ষায় রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।