Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ডে এবার ৫ লাখের বদলে ১০ লাখ টাকা কভারেজ? বড় আপডেট

Published : Jul 14, 2026, 06:23 PM IST

Ayushman Bharat Card: দেশজুড়ে কোটি কোটি পরিবারের জন্য চালু হওয়া আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-র আওতায় স্বাস্থ্য বিমার পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে? চলে এল বড় আপডেট (Ayushman Bharat Scheme)।

PREV
15
পরিবর্তন আসতে পারে আয়ুষ্মান ভারত যোজনাতে?

কেন্দ্রীয় সরকারের অন্যতম বড় স্বাস্থ্যবিমা প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় (PM-JAY) এবার বিমার পরিমাণ বাড়ানোর জন্য একটি নতুন সুপারিশ সামনে এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বর্তমান ৫ লক্ষ টাকার বিমা বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করেছে (Ayushman Bharat Card)।

25
কেন এই সুপারিশ করা হল?

স্থায়ী কমিটির মতে, চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে। ক্যান্সার, হার্ট বাইপাস সার্জারি, কিডনি বা লিভার প্রতিস্থাপনের মতো বড় অপারেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তাই কমিটি মনে করছে, বর্তমান ৫ লক্ষ টাকার বিমা অনেক পরিবারের জন্য যথেষ্ট নয়।

35
১০ লক্ষ টাকা হলে কী লাভ হবে?

ভবিষ্যতে সরকার এই সুপারিশ মেনে নিলে, গুরুতর রোগের চিকিৎসায় পরিবারের উপর খরচের বোঝা অনেকটাই কমবে। টাকার অভাবে মাঝপথে চিকিৎসা বন্ধ করতে হবে না। বিশেষ করে, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি বাড়তি সুরক্ষা পাবে।

45
এখন কী নিয়ম চালু আছে?

বর্তমানে আয়ুষ্মান ভারত PM-JAY প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা দেওয়া হয়। এই সুবিধা সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে পাওয়া যায়। পাশাপাশি কিছু রাজ্য তাদের নিজস্ব স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে অতিরিক্ত সুবিধাও দিয়ে থাকে।

55
সরকার কী সিদ্ধান্ত নিয়েছে?

তবে মনে রাখতে হবে, ১০ লক্ষ টাকার বিমা এখনও চালু হয়নি। এটি শুধুমাত্র সংসদীয় কমিটির একটি সুপারিশ। কেন্দ্রীয় সরকার এখনও এতে অনুমোদন দেয়নি। তাই সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত, আয়ুষ্মান ভারত প্রকল্পের বর্তমান ৫ লক্ষ টাকার বিমাই চালু থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories