Rudranil Ghosh: এ বছরই বিয়ে! শঙ্কুদেব পণ্ডার বিয়ের মঞ্চেই দিন জানালেন রুদ্রনীল, পাত্রী কে?

Published : Jul 14, 2026, 03:23 PM IST

বিয়ে করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিয়ের অনুষ্ঠান মঞ্চেই মজার ছলে নিজের বিয়ের দিনক্ষণ ফাঁস করে দিলেন অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ। কবে বিয়ে করছেন তিনি, আর পাত্রী নিয়েই বা কী জল্পনা তৈরি হয়েছে, জেনে নিন বিস্তারিত।

PREV
16
শঙ্কুদেব পণ্ডার বিয়েতে রুদ্রনীলের বিয়ের কথা

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরই রাজনৈতিক সহকর্মী তথা বর্তমান বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই অনুষ্ঠানেই মজা করতে করতে নিজের বিয়ের দিন জানিয়ে দেন তিনি।

26
মজার ছলে বিয়ের কথা তুললেন রুদ্রনীল

অনুষ্ঠানে শঙ্কুদেব পণ্ডা রুদ্রনীল ঘোষের উদ্দেশে বলেন, 'তুমি বলো তুমি বিয়ে করতে চাও!' এরপরই মজার ছলে নিজের বিয়ের প্রসঙ্গ তোলেন রুদ্রনীল, হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। রুদ্রনীল জানান, এই বছরের মধ্যেই তিনি বিয়ে করতে চান।

36
পাত্রী নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রুদ্রনীল

বিয়ের দিন জানানোর পরই অনেকে জানতে চান পাত্রী কে? সরাসরি উত্তর না দিয়ে রুদ্রনীল ঘুরিয়ে বলেন, 'কেউ না কেউ কোনও স্টেশনে ট্রেন মিস করে দাঁড়িয়ে রয়েছে।' এরপর কেউ কেউ জানতে চান পাত্রী হাওড়ার কি না, তখন পাশে দাঁড়িয়ে থাকা শঙ্কুদেব পণ্ডা রসিকতা করে বলেন, শালিমারের! রুদ্রনীল অবশ্য প্রসঙ্গ ঘুরিয়ে বলেন, শান্তিপুরেরও হতে পারে!

46
বিয়ের জন্য তাড়া দিলেন বিজেপি নেতারা

অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা সজল ঘোষ ও শঙ্কর ঘোষও মঞ্চ থেকে রুদ্রনীলকে বিয়ের জন্য তাড়া দেন। জবাবে রুদ্রনীল গঙ্গাবক্ষে দাঁড়িয়ে এ বছরই বিয়ে করার অঙ্গীকার করেন। এই মন্তব্যের পরই তাঁর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে।

56
অভিনয় থেকে রাজনীতি— রুদ্রনীলের সফর

অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রুদ্রনীল ঘোষ একসময় বামেদের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও কয়েক বছর আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সোশ্যাল মিডিয়া সমালোচক হিসেবে পরিচিতি পান রাজ্যজুড়ে।

66
শিবপুরের বিধায়ক হিসেবে সক্রিয় রুদ্রনীল

বর্তমানে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের অন্যতম। বিধায়ক হয়েই হাওড়ার জমা জলের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories