Rathyatra 2026: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ভক্তির এক অনন্য মিলনমেলা। তবে শুধু রথ যে পুরীতেই বিখ্যাত তা কিন্তু নয়। বাংলাতেও এমন অসংখ্য জায়গা রয়েছে যে স্থানগুলি রথের জন্য জনপ্রিয়।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন রথযাত্রাগুলির মধ্যে অন্যতম হল মাহেশ রথযাত্রা। প্রায় ৬০০ বছরেরও বেশি পুরনো এই উৎসবকে ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা হিসেবে ধরা হয়। বিশাল কাঠের রথ, লাখো মানুষের ভিড় এবং বিশাল মেলা এই উৎসবের প্রধান আকর্ষণ।
27
ইসকন কলকাতা (আলবার্ট রোড)
কলকাতার অন্যতম জনপ্রিয় রথযাত্রা হল ইসকনের আয়োজিত রথযাত্রা। ভক্তিমূলক কীর্তন, নৃত্য, প্রসাদ বিতরণ এবং সুসজ্জিত রথ দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন। দেশ-বিদেশের বহু ভক্তও এই অনুষ্ঠানে অংশ নেন। এছাডা়ও রথযাত্রার দিন কলকাতার বিভিন্ন ধর্মীয় সংগঠনের রথ ধর্মতলা ও রেড রোড এলাকায় বের হয়। শহরের কেন্দ্রস্থলে হওয়ায় বহু দর্শনার্থী এখানে এসে রথ টানার অভিজ্ঞতা উপভোগ করেন।
37
গুপ্তিপাড়া, হুগলি
গুপ্তিপাড়ার রথযাত্রার ঐতিহ্যও বহু শতাব্দী প্রাচীন। এখানকার বিশাল রথ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করে।
বিশ্বখ্যাত ইসকন মন্দিরের জন্য পরিচিত মায়াপুরে রথযাত্রা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এই সময় ময়াপুরে এসে জড়ো হন। কীর্তন, শোভাযাত্রা এবং আধ্যাত্মিক পরিবেশ এই উৎসবকে বিশেষ করে তোলে।
57
বাগবাজার, কলকাতা
উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার এলাকায় বহু পুরনো রথযাত্রার আয়োজন হয়। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ এবং ঐতিহ্যবাহী পরিবেশ এই রথযাত্রাকে আলাদা মাত্রা দেয়। উত্তরপাড়ার বিভিন্ন জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষে বিশেষ পূজা, শোভাযাত্রা এবং মেলার আয়োজন করা হয়। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বহু মানুষ এখানে আসেন।
67
চন্দননগর, হুগলি
ঐতিহ্য ও সংস্কৃতির শহর চন্দননগরেও রথযাত্রা যথেষ্ট জনপ্রিয়। সুসজ্জিত রথ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা এই উৎসবের অন্যতম আকর্ষণ।
77
বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন জগন্নাথ মন্দির
দক্ষিণবঙ্গের এই দুই জেলার বহু গ্রামে জগন্নাথদেবের রথযাত্রা অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। লোকসংস্কৃতি, কীর্তন এবং গ্রামীণ মেলা এই উৎসবকে অন্য মাত্রা দেয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.