রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা। সেই ঘোষণা করেছেন খোদ শুভেন্দু অধিকারী নিজেই। কিন্তু এই রাজ্যে কারা কারা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা (Ayushman Bharat Eligibility)?
25
যাদের আয় আড়াই লক্ষ টাকার কম
যাদের আয় আড়াই লক্ষ টাকার কম এবং যাদের নিজের নামে কোনও জমি নেই। এছাড়াও যারা দিনমজুরের কাজ করেন এবং তফশিলি জাতি-উপজাতি পরিবারের মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। পাশাপাশি যারা কাঁচা এবং এক কামরার বাড়িতে থাকেন, তারাও পাবেন এই যোজনার সুবিধা (Ayushman Bharat Scheme)।
35
০ বছরের বেশি যে কোনও ব্যক্তি
সেইসঙ্গে, যাদের পরিবারে ১৬-৫৯ বছর বয়স পর্যন্ত, উপার্জন করার কোনও সদস্য নেই, তারা পাবেন এই সুবিধা। পাশাপাশি ৭০ বছরের বেশি যে কোনও ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। অনলাইন এবং অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে।
আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়। অন্যদিকে, মানুষের স্বার্থে ইতিমধ্যেই এই কার্ডের জন্য আবেদন করার ব্যবস্থাকে আরও সহজ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
55
অবশ্যই যোগ্যতার মাপকাঠিকে মাথায় রাখতে হবে
রাজ্যজুড়ে চালু হয়েছে জনকল্যাণ শিবির। এই শিবিরগুলিতে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদনও জমা নেওয়া হবে। অর্থাৎ, যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে চান, তারা সরাসরি জনকল্যাণ শিবিরে গিয়েও আবেদন জানাতে পারবেন। তবে অবশ্যই যোগ্যতার মাপকাঠিকে মাথায় রাখতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.