11:45 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Annapurna Bhandar Ayushman Card - অন্নপূর্ণা ভাণ্ডার-আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যাবে জনকল্যাণ শিবির থেকেই! কবে শুরু আপনার পাড়ায়?

Annapurna Bhandar Ayushman Card: এই শিবিরের প্রধান লক্ষ্য হল, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণ করার কাজকে একটি ছাতার তলায় নিয়ে আসা। নবান্ন সূত্রে খবর, সোমবার থেকে বুধবার অবধি রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক লেভেলে এই বিশেষ শিবিরগুলির আয়োজন করা হবে সরকারের তরফে।

Read Full Story
10:49 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : TMC Corruption - "তৃণমূলের সব MP-MLA দুর্নীতিতে যুক্ত" - বিস্ফোরক মন্তব্য মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের

রবিবার মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন যে, তৃণমূলের সমস্ত সাংসদ ও বিধায়ক জালিয়াতির সঙ্গে যুক্ত এবং কেউ কেউ টাকার বিনিময়ে সরকারি চাকরিও বিক্রি করেছেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই সিবিআই ও ইডি অভিষেক ব্যানার্জি এবং মদন মিত্রের মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
Read Full Story
10:38 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : India vs Pakistan - পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের

ICC Women's T20 World Cup 2026: রবিবার বার্মিংহ্যামের (Birmingham) এজবাস্টনে (Edgbaston) মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতীয় দল (India Women vs Pakistan Women)। রবিবারই এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামে ভারত। ব্যাটিং-বোলিংয়ে ভারতীয় ক্রিকেটারদের অনবদ্য লড়াই দেখা গেল।

Read Full Story
10:03 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Trinamool Rebel MPs New Party - কাকলি-সায়নীদের নতুন রাজনৈতিক ঠিকানাকে নিয়ে বিস্ফোরক তথ্য

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন রাজনৈতিক ঠিকানা এখন ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। তবে নির্বাচন কমিশনের নথিতে দলটির সংক্ষিপ্ত নাম NCPN। হঠাৎ আলোচনায় উঠে আসা এই দলকে ঘিরে রয়েছে একাধিক চমকপ্রদ তথ্য।

Read Full Story
10:01 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : পচা ডিম থেকে বাঁচতে একছুটে গারদের পিছনে তৃণমূল নেতা স্বপন নন্দী, গ্রিন সিটি-কাণ্ডে পাকড়াও

গ্রিন সিটি দুর্নীতি কাণ্ডে অন্যতম মুখ স্বপন নন্দী কেরলম থেকে আরামবাগে পৌঁছাতেই শুরু হয় ডিমের বৃষ্টি, ‘চোর চোর’ স্লোগান। জনরোষের মুখে পরে দৌড় দিতে গিয়ে খুলে গেলো প্যান্ট। তারপর কী হল?

Read Full Story
09:27 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Yuva Shakti - যুবশক্তি প্রকল্পে বেকার ভাতা কবে? বার্ধক্য ভাতা নিয়েও বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী

পালাবদলের পর বাংলায় একে একে চালু হচ্ছে বিজেপির প্রতিশ্রুত প্রকল্পগুলি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন ৫০ লক্ষ মানুষ। এবার যুবশক্তি (Yubashakti) ও বার্ধক্য ভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Read Full Story
09:08 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : India vs Pakistan - স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

India Women vs Pakistan Women: যে কোনও পর্যায়ের খেলাতেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা থাকে। রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপেও (ICC Women's T20 World Cup 2026) ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা রয়েছে। ভারতীয় দল এবারও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে গেল। ম্যাচ জিতে পাকিস্তানকে জবাব দেওয়াই ভারতের লক্ষ্য।

Read Full Story
08:34 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Ration card - এবার বাতিল হবে রেশন কার্ড! ডিলারদের 'না'-তে বিপাকে খাদ্য দপ্তর

Ration card: ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গেছে, তাঁদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর। কিন্তু এই কাজে রেশন ডিলারদের সহযোগিতা না পেয়ে বিপাকে পড়েছেন আধিকারিকরা। জানুন পুরো ঘটনা ১০টি পয়েন্টে।

Read Full Story
08:16 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Archery World Cup - দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দাপট, তিরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের

Archery World Cup Stage 3: তিরন্দাজিতে ভারতের অনেকেই আন্তর্জাতিক স্তরে সাফল্য পাচ্ছেন। এবার তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ে রিকার্ভে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল ভারত। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে অসাধারণ লড়াই করলেন ধীরাজ বোম্মাদেবারা ও কুমকুম মহদ।

Read Full Story
08:02 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : TMC ভাঙন LIVE - স্পিকার ওম বিড়লার কাছে আজই গেলেন সুদীপ-শতাব্দীরা, দলত্যাগ আইনে পাল্টা চাপ তৃণমূলের

TMC Rift: তৃণমূলের অন্দরের কোন্দল এবার প্রকাশ্যে। সংসদে আলাদা বসার ব্যবস্থা চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বিদ্রোহী সাংসদরা। অন্যদিকে, দলত্যাগ বিরোধী আইন মনে করিয়ে কড়া বার্তা দিয়েছে দল।

Read Full Story
07:43 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Nationalist Citizen Party - বিদ্রোহী তৃণমূল সাংসদরা এই দলে যোগ দিতে পারেন, পরে NDA-কে সমর্থন

বিজেপিতে নয়। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা যোগ দিতে পারেন নতুন দলে। দলের বিদ্রোহী সাংসদরা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে মিশে গিয়ে পরবর্তীতে কেন্দ্রে বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) সমর্থন জানাতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

Read Full Story
07:34 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : তৃণমূল ভাঙনের রাত - বঙ্গভবনে ইলিশ-খাসির ভোজ, কাল অধ্যক্ষের দরজায় ১৯ বিক্ষুব্ধ সাংসদ — যোগ দেবেন সুদীপও?

দিল্লিতে একে একে পৌঁছচ্ছেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। রবিবার বঙ্গভবনে নৈশভোজ, সোমবার লোকসভা অধ্যক্ষের কাছে স্বাক্ষর জমা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কি যোগ দিচ্ছেন বিদ্রোহীদের দলে?

Read Full Story
07:20 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Morocco World Cup History - ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বরেকর্ড মরক্কোর, বিশ্বকাপে এর আগে কখনও ঘটেনি এমন কাণ্ড

Morocco World Cup History: বিশ্বকাপে বড় নজির। আজ, রবিবার ভোরে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের ৬৫ মিনিটে এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যা বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। সেই সময় মাঠে মরক্কোর হয়ে খেলছিলেন ১১ জন ফুটবলার।

Read Full Story
07:00 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত

 টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হ্যান্ডশেক করলেন না ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমানপ্রীত কৌর। রবিবার মহিলা টি২০ বিশ্বকাপের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে টসের পরে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর তাঁর পাকিস্তানি প্রতিপক্ষ ফাতিমা সানার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্তই বহাল রাখলেন।

Read Full Story
06:00 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Smart Meter - আগেই টাকা ভরতে হবে নাকি মাসে মাসে বিল দিতে হবে? স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

জুলাই মাস থেকেই রাজ্যজুড়ে ২ কোটি বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে, সাধারণ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর বিষয়ে যে তীব্র আপত্তি রয়েছে, তা বুঝতে পেরেছে নতুন সরকার।

Read Full Story
05:56 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : IRCTC নতুন আপডেট - মিনিটে ১.৫ লাখ টিকিট বুকিং, তৎকালে সার্ভার ডাউন আর নয় মঙ্গল থেকে

ভারতীয় রেল তাদের IRCTC সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। এর ফলে টিকিট বুকিংয়ের ক্ষমতা প্রতি মিনিটে দেড় লক্ষ হবে। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল পিক আওয়ারে, বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় সার্ভার ফেলিওরের সমস্যা কমানো।

Read Full Story
05:35 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : Abhishek Banerjee Kunal Ghosh - এবার ভবানী ভবনে হাজিরা দিলেন কুণাল ঘোষও, অভিষেকের মুখোমুখি বসিয়ে জেরা?

Abhishek Banerjee Kunal Ghosh: বিধানসভার সই জাল কাণ্ডে এবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। প্রসঙ্গত, রবিবার সকালেই সিআইডি-র কাছে হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

Read Full Story
05:13 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : মোদীর ফ্রান্স সফর - ভারতের ডিএনএ-তেই উদ্ভাবন, নিস শহরে বার্তা মোদীর AI for All

ফ্রান্সের নিস শহরে 'ভারত ইনোভেটস ২০২৬' সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে বলেন, উদ্ভাবন ভারতের ডিএনএ-তে মিশে আছে। প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দিতে 'AI for All' অর্থাৎ 'সবার জন্য কৃত্রিম মেধা'-র উপর জোর দেন তিনি।

Read Full Story
04:59 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : হরমুজে ১০৭ দিন ধরে আটকে ৫০০-র বেশি ভারতীয় নাবিক, চাঞ্চল্যকর রিপোর্ট

হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজে ৫৬২ জন ভারতীয় নাবিক ১০৭ দিন ধরে ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। 'এমটি সেলেস্টিয়াল' (MT Celestial) জাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া ভারতীয় নাগরিক নিশান্ত উরথানাথনের মরদেহ শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হতে পারে।

Read Full Story
04:21 PM (IST) Jun 14

Ajker Bangla News Live : PPF Interest Rates - পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের অজানা দিক! এড়িয়ে চলুন লোকসান

PPF Interest Rates: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল একটি সরকারি সঞ্চয় প্রকল্প যা ৭.১% সুদ এবং আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধা দেয়। সর্বোচ্চ লাভ পেতে এবং লোকসান এড়াতে, সময়মতো টাকা জমা দেওয়া, বিনিয়োগের সীমা মেনে চলা অত্যন্ত জরুরি।

Read Full Story