MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Paddy Procurement: মান্ডিতে একজন কৃষক কতটা ধান বিক্রি করতে পারবেন? বাড়ি বসে এভাবে বুক করুন স্লট

Paddy Procurement: মান্ডিতে একজন কৃষক কতটা ধান বিক্রি করতে পারবেন? বাড়ি বসে এভাবে বুক করুন স্লট

ধান বিক্রিতে বড় ঘোষণা রাজ্য সরকারের। ২০২৬-২৭ খারিফ মরশুমে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি ধান সংগ্রহ। প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ২৪৪১ টাকা। এর সঙ্গে মিলবে আরও ২০০ টাকা উৎসাহমূল্য।

5 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 25 2026, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : AI సాయంతో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

ধান বিক্রিতে বড় ঘোষণা রাজ্য সরকারের। ২০২৬-২৭ খারিফ মরশুমে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি ধান সংগ্রহ। প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ২৪৪১ টাকা। এর সঙ্গে মিলবে আরও ২০০ টাকা উৎসাহমূল্য। অর্থাৎ সব মিলিয়ে প্রতি কুইন্টাল ধান বিক্রি করে ২৬৪১ টাকা পেতে পারেন কৃষকরা। তবে সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে। কীভাবে করবেন রেজিস্ট্রেশন? কোন কোন নথি লাগবে? আগে থেকে PM-KISAN, Agri-Stack কিংবা MKSN প্রকল্পে নাম থাকলে কি নতুন করে আবেদন করতে হবে? জেনে নিন বিস্তারিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

১ ডিসেম্বর থেকে শুরু সরকারি ধান সংগ্রহ

১ ডিসেম্বর ২০২৬ থেকে রাজ্যের স্থায়ী ধান ক্রয়কেন্দ্র, প্রাথমিক কৃষি সমবায় সমিতি, প্রাথমিক কৃষি বিপণন সমিতি, স্বনির্ভর গোষ্ঠী এবং FPO/FPC/LAMPS-এর মাধ্যমে ধান কেনা হবে। সরকারি ব্যবস্থায় ধান বিক্রি করলে কৃষকরা নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। এবারের মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে ২,৪৪১ টাকা। তার সঙ্গে প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০০ টাকা উৎসাহমূল্য দেওয়ার কথাও জানানো হয়েছে। ধানের বিক্রয়মূল্য সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

38
Image Credit : Asianet News

কারা সরকারি ধান বিক্রি করতে পারবেন?

সরকারি ধান সংগ্রহ ব্যবস্থায় নাম নথিভুক্ত করে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। তবে তার আগে কৃষকের পরিচয় এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে। বিশেষ বিষয় হল, যেসব কৃষকের নাম ইতিমধ্যেই Agri-Stack, PM-KISAN অথবা মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি (MKSN) প্রকল্পের ডেটাবেসে নথিভুক্ত রয়েছে, তাঁদের ক্ষেত্রে নতুন করে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে প্রথমে ePaddy পোর্টালে গিয়ে আধার e-KYC সম্পন্ন করতে হবে। এরপর পোর্টালে নিজের নাম ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করতে পারবেন কৃষকরা।

48
Image Credit : Asianet News

কীভাবে করবেন কৃষক রেজিস্ট্রেশন? রইল সম্পূর্ণ পদ্ধতি

ধান বিক্রির জন্য কৃষক হিসেবে নাম নথিভুক্ত করার জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টাল রয়েছে।

ওয়েবসাইট: https://epaddy.wb.gov.in

এই পোর্টালে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যবহার করেই আবেদন করার সুযোগ রয়েছে। যাঁরা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। নিকটবর্তী ধান ক্রয়কেন্দ্র (CPC), বাংলা সহায়তা কেন্দ্র (BSK) অথবা খাদ্য ও সরবরাহ দফতরের পরিদর্শকের (Inspector, F&S) কার্যালয়ে গিয়ে আবেদন করা যাবে।

রেজিস্ট্রেশনের জন্য কী কী নথি লাগবে?

  • ভোটার পরিচয়পত্র (EPIC)।
  • আধার কার্ড।
  • সচল মোবাইল নম্বর।
  • ব্যাঙ্কের পাসবই।
  • জমির নথিপত্র। যেমন—খতিয়ান, রেকর্ড অব রাইটস (RoR) অথবা জমির মালিকানা সংক্রান্ত প্রাসঙ্গিক নথি।

অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা অথবা বাতিল করা চেক (Cancelled Cheque) এবং জমির নথির প্রতিলিপি পোর্টালে আপলোড করতে হবে। অন্যদিকে, ধান ক্রয়কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আবেদন করলে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট ক্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা Purchase Officer আবেদন সংক্রান্ত তথ্য যাচাইয়ের ব্যবস্থা করবেন।

58
Image Credit : Asianet News

আগে PM-KISAN বা MKSN-এ নাম থাকলে কী করবেন?

এই বিষয়টি কৃষকদের বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কৃষক ইতিমধ্যেই Agri-Stack, PM-KISAN অথবা MKSN প্রকল্পের ডেটাবেসে নথিভুক্ত রয়েছেন, তাঁদের প্রথমে ePaddy পোর্টালে গিয়ে 'Farmer eKYC' অপশন ব্যবহার করতে হবে। সেখানে আধার নম্বর দিতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে যাচাই সম্পন্ন করতে হবে। e-KYC সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট কৃষকের নাম এবং অন্যান্য তথ্য পোর্টালে দেখা যাবে। এরপর নিজের তথ্য সঠিক রয়েছে কি না, তা মিলিয়ে নিতে হবে। পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের পাশাপাশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং Farmer Registration Number-ও যাচাই করা প্রয়োজন। তবে কোনও তথ্য ভুল থাকলে বা পরিবর্তনের প্রয়োজন হলে সংশোধনের জন্য সংশ্লিষ্ট কৃষি বা খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

রেজিস্ট্রেশনের পর কীভাবে ধান বিক্রির দিন ও সময় বুক করবেন?

শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না। ধান বিক্রি করার জন্য আগে থেকে নির্দিষ্ট দিন ও সময় বেছে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। e-KYC এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ePaddy পোর্টালে গিয়ে কৃষকরা নিজেদের জেলার পছন্দের ধান ক্রয়কেন্দ্র নির্বাচন করতে পারবেন। এরপর ধান বিক্রির জন্য পছন্দমতো তারিখ ও সময় নির্ধারণ বা Schedule Booking করতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, কৃষকরা পরবর্তী ১৫ ক্যালেন্ডার দিনের মধ্যে ছুটির দিন ও রবিবার বাদ দিয়ে নিজেদের সুবিধামতো একটি দিন বেছে নিতে পারবেন। অর্থাৎ আগে থেকে সময় বুক করে নির্ধারিত দিনে ক্রয়কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। এতে ধান বিক্রির জন্য ক্রয়কেন্দ্রে অযথা ভিড় এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

68
Image Credit : Asianet News

ধানের পরিমাণ কি জমির পরিমাণের উপর নির্ভর করবে?

সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, একজন কৃষকের বিক্রয়যোগ্য ধানের পরিমাণ তাঁর জমির পরিমাণের উপর নির্ভর করবে। অর্থাৎ প্রত্যেক কৃষক একই পরিমাণ ধান বিক্রি করতে পারবেন, এমন নয়। জমির পরিমাণ এবং সংশ্লিষ্ট নথির ভিত্তিতে বিক্রয়যোগ্য ধানের পরিমাণ নির্ধারিত হবে। তাই রেজিস্ট্রেশনের সময় জমির সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধান বিক্রির আগে মানতে হবে এই নিয়ম

সরকারি সহায়ক মূল্য পেতে হলে ধানের গুণমানও নির্দিষ্ট মানের হতে হবে। খাদ্য ও সরবরাহ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ধানের গুণমান সংক্রান্ত কয়েকটি সীমা উল্লেখ করা হয়েছে।

ধানের গুণমান সংক্রান্ত বিষয়

  • জৈব মিশ্রণ-১%
  • অজৈব মিশ্রণ-১%
  • আর্দ্রতা-১৭%
  • অপরিপক্ক, কুঁচকানো ধান-৩%
  • নিম্ন জাতের মিশ্রিত ধান-৬%
  • নষ্ট, বিবর্ণ, অঙ্কুরিত ও পোকার কাটা ধান-৫%

কৃষকদের ধান পরিষ্কার, শুকনো এবং নির্দিষ্ট মান অনুযায়ী প্রস্তুত করে ক্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধানের গুণমান নিয়ে কোনও সমস্যা হলে ব্লক স্তরের মনিটরিং কমিটির কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

78
Image Credit : Asianet News

রেজিস্ট্রেশন INACTIVE দেখালে কী করবেন?

অনেক কৃষকের ক্ষেত্রে পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য INACTIVE দেখাতে পারে। সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে প্রথমে নিজের তথ্য যাচাই করতে হবে। ePaddy পোর্টালে 'UPDATE FARMER DETAILS' অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংশোধন বা আপডেট করার ব্যবস্থা রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার, মোবাইল নম্বর অথবা জমির নথিতে কোনও ভুল থাকলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা জরুরি। কোনও অসঙ্গতি পাওয়া গেলে খাদ্য ও সরবরাহ দফতরের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (Central Processing Unit বা CPU) প্রয়োজনীয় তথ্য যাচাই করে আবেদনটি বিবেচনা করবে।

88
Image Credit : Asianet News

কোথায় যোগাযোগ করবেন কৃষকরা?

ধান বিক্রি, রেজিস্ট্রেশন, e-KYC, সময় বুকিং অথবা অন্য কোনও সমস্যা হলে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টাল ও হেল্পলাইনের সাহায্য নিতে পারবেন কৃষকরা।

গুরুত্বপূর্ণ ওয়েবসাইট:

  • ePaddy: https://epaddy.wb.gov.in
  • খাদ্য ও সরবরাহ দফতর: https://food.wb.gov.in
  • হেল্পলাইন নম্বর:
  • ১৯৬৭
  • ১৮০০ ৩৪৫ ৫৫০৫
  • সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Paddy Procurement - মান্ডিতে একজন কৃষক কতটা ধান বিক্রি করতে পারবেন? বাড়ি বসে এভাবে বুক করুন স্লট
Recommended image2
7th pay commission: বছর শেষে দারুণ খবর! সপ্তম পে কমিশন নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি
Recommended image3
Bharosa Scheme: ভরসা প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, কবে মিলবে টাকা? প্রকাশ্যে দিনক্ষণ
Recommended image4
SC On WB SIR: এসআইআর-এর কারণে বঞ্চিত সরকারি সুবিধা থেকে, রাজ্যকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের
Recommended image5
Weather Update: পারদ কমবে তিন থেকে চার ডিগ্রি, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, রইল আজকের আবহাওয়ার খোঁজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved