Baidyabati: অ্যাকশন মোডে পুলিশ, 'দাদাগিরি'!, গ্রেফতার বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর

Baidyabati: অ্যাকশন মোডে পুলিশ, 'দাদাগিরি'!, গ্রেফতার বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর

Published : May 17, 2026, 04:23 PM IST

Baidyabati: ২৬ এপ্রিলের ঘটনার জেরে অবশেষে গ্রেফতার বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই। সব অভিযোগ অস্বীকার ধৃতের! পুলিশের পরবর্তী পদক্ষেপ কী?

Baidyabati: বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, গ্রেফতার বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর রাজু পারুই

জেলায় জেলায় ফের অ্যাকশন মোডে পুলিশ। এবার রাজনৈতিক হিংসা ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই। গত ২৬শে এপ্রিল এলাকার কিছু বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমেই অবশেষে শ্রীরামপুর থানার পুলিশ ধৃত কাউন্সিলরকে গ্রেফতার করে।

আজ, রবিবার রাজু পারুইকে শ্রীরামপুর আদালতে তোলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এই মামলায় ফাঁসানো হচ্ছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বৈদ্যবাটি ও শ্রীরামপুর এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

04:23Rahul Sinha: অযোধ্যার রাম মন্দিরে চুরি নিয়ে কড়া প্রতিক্রিয়া রাহুল সিনহার
08:52UCC Bill: অভিন্ন দিওয়ানি বিধি ইস্যুতে বিস্ফোরক হুমায়ুন কবীর! রাজ্যের মুসলিমদের নিয়ে বড় মন্তব্য
08:23Kalyan Banerjee: ‘চোর জোচ্চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন!’ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যা বললেন কল্যাণ
06:28Humayun Kabir: তামান্না খুনে গ্রেফতারি নিয়ে এত ক্ষোভ কেন হুমায়ুনের? মুখ্যমন্ত্রীকে একি বললেন!
07:44Malda News: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সঙ্গে অসভ্যতা প্রধান শিক্ষকের! সবাই জানতে পেরে যা হাল করল…
07:25Humayun Kabir: বিজেপি'কে 'স্যাটাভাঙা' মারের নিদান হুমায়ুনের! কোথা থেকে এত জোর পাচ্ছেন?
05:36Bidhannagar: কাউন্সিলরের অফিসে কন্ডোমের প্যাকেট! কী চলত এখানে? তুমুল শোরগোল!
06:47Dhupguri News: ডিম হাতে বিক্ষোভ, তারপরই উধাও! তৃণমূল পঞ্চায়েত সদস্যাকে ঘিরে তুমুল চাঞ্চল্য
08:25Malda News: চাকরির স্বপ্ন দেখিয়ে সব টাকা লুঠে নিলো! তৃণমূল সভাপতির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
05:24Dilip Ghosh: 'তামান্নার মতো যত ঘটনা ঘটেছে, সব কিছুরই বিচার হবে'- দিলীপ ঘোষ
Read more