Bank Holidays: ৩০ দিনে ১৩ দিন ছুটি, আজ কি খোলা থাকবে ব্যাঙ্ক? রইল RBI-র ছুটির তালিকা

Published : May 01, 2026, 09:31 AM IST

চলতি মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটির কারণে চেক ক্লিয়ারেন্স বা লোন প্রসেসিং-এর মতো গুরুত্বপূর্ণ কাজে দেরি হতে পারে বলে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। জেনে নিন আজ ১ মে কি খোলা থাকবে ব্যাঙ্ক?

PREV
17

মে মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য জরুরি সতর্কতা জারি করল ব্যাঙ্কগুলো। প্রকাশ্যে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র ছুটির তালিকা। আর এই ক্যালেন্ডার বলছে, মে মাসের ৩০ দিনে ১৩ দিন ব্যাঙ্ক থাকবে বন্ধ। তাহলে কি মাসের শুরু দিন অর্থাৎ আজ খোলা থাকবে ব্যাঙ্ক?

27

ক্যালেন্ডার অনুসারে, ২০২৬ সালের মে মাসে সাপ্তাহিক ছুটি ও উৎসব সংক্রান্ত মিলিয়ে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ। দীর্ঘ ছুটির তালিকার কারণে চেক ক্লিয়ারেন্স বা লোন প্রসেসিং-র মতো গুরুত্বপূর্ণ কাজ দেরি হওয়ার সম্ভাবনা আছে। কাই কোনও বড় লেনদেনের পরিকল্পনা থাকলে সতর্ক হন।

37

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র ছুটির তালিকা বলছে আজ ১ মে শুক্রবার মে দিবস উপলক্ষ্যে গুজরাট, ওড়িশা, সিকিম, রাজস্থান, নাগাল্যান্ড ও মেঘালয় বাদে দেশের সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। ফলে আজ পশ্চিমবঙ্গের সকল ব্যাঙ্কে ছুটি।

47

৩ মে রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ মে দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ মে রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ মে রাজ্য দিবস বা State Day। এই কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ। ১৭ মে রবিবার। এদিন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

57

২৩ মে চতুর্থ শনিবার। সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এই দিন। ২৪ মে রবিবার হওয়ায় এদিনই সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭মে বকরি ঈদ। এই উপলক্ষ্যে আমেদাবাদ, আইজল, ইম্ফল-সহ একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

67

তেমনই ২৮ মে বকরি ঈদ উপলক্ষ্যে জয়পুর ও বোলপুর-সব কয়েকটি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৩১মে এই মাসের শেষ রবিবার। এই দিন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

77

আজ ব্যাঙ্কের এটিএম বা অনলাইন পরিষেবা চালু আছে। তাই কোনও রকম আর্থিক লেনদেনের জন্য এই দুই পরিষেবা বেছে নিতে পারেন। আগামীকাল শনিবার ২ মে ব্যাঙ্ক খোলা থাকবে। ফলে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেদিন সেড়ে নিতে পারেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories