স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অবসরপ্রাপ্ত অফিসারদের জন্য রিজলভার পদে কর্মী নিয়োগ করছে। মোট ১০৫টি শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্বাচিত প্রার্থীদের শুরুতে ৪৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মিলবে সরকারি চাকরির সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সদ্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা ব্যাঙ্কের চাকরির খোঁজ করছেন, তারা এবার পাবেন সুযোগ। এবার অবসরপ্রাপ্ত অফিসার রিজলভার পদে নিয়োগ হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি। শুরুতেই মিলবে ৪৫ হাজার টাকা বেতন। জেনে নিন বিস্তারিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শূন্যপদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি হল বিজ্ঞপ্তি। এবার রিজলভার পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১০৫টি। সদ্য প্রকাশ্যে এল এমনই বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে ব্যাঙ্কে। 

যোগ্যতা

এবার নিয়োগ হবে অবসর প্রাপ্ত কর্মী। এনএমজিএস ২,৩ বা ৪ যে কোনও বিভাগে কর্মরত থাকলেই আবেদন করতে পারবেন। তাই দেরি না করে আজই আবেদন করুন। চলছে আবেদন প্রক্রিয়া।

বয়সের সীমা

মোট শূন্যপদ ১০৫টি। আবেদন করতে হলে ৩১-৩-২০২৬ তারিখ অনুসারে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৩ বছর। এখানে বয়সের ছাড় সংক্রান্ত কোনও তথ্য নেই।

বেতন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি হল বিজ্ঞপ্তি। এবার রিজলভার পদে হবে নিয়োগ। এই পদে অবসর কর্মীদের নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন মিলবে ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। এমনই উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে। তাই আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন। 

নিয়োগ প্রক্রিয়া

  • এই পদে নিয়োগের জন্য কোনও রকম পরীক্ষা নেওয়া হবে না। যোগ্যতা, অভিজ্ঞতা আর পূর্ববর্তী কর্মদক্ষতার ওপর নির্ভর করে নিয়োগ করা হবে।
  • আবেদন পদ্ধতি
  • সর্বপ্রথম ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর বিজ্ঞপ্তি নম্বর CRPD/RS/2026-27/06 অপশনটিতে ক্লিক করুন। তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিন।

বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে মিলবে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য।