Bardhakya Bhata: বার্ধক্য ও বিধবা ভাতার ১৫০০ টাকা কবে থেকে দেবে সরকার? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published : Jul 13, 2026, 11:24 AM IST

রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এছাড়াও সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতাযাত চালু হয়েছে। অক্টোবর থেকে চালু হয়ে যাবে বেকার ভাতা দেওয়া। এছাড়াও রাজ্যের বিজেপি সরকার আরও বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করেছে।

PREV
15

রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এছাড়াও সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতাযাত চালু হয়েছে। অক্টোবর থেকে চালু হয়ে যাবে বেকার ভাতা দেওয়া। এছাড়াও রাজ্যের বিজেপি সরকার আরও বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করেছে। এবার বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

25

রবিবার মেচেদায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক সভা ও জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁর সরকারের নেওয়া কর্মসূচি ও কাজ নিয়ে ফিরিস্ত দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বার্ধক্য ভাতা ও বিধবা ভাত নিয়েও বড় ঘোষণা করেন।

35

বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে ১ হাজার টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে ১৫০০ টাকা করে পাবেন তাঁরা।

45

তবে কবে থেকে বর্ধিত টাকা মিলবে তা নিয়েও বাজেটে কিছু জানানো হয়নি। এবার সেটাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "অন্নপূর্ণা যোজনা নিয়ে গেল গেল রব করার কিছুই নেই। একটু সময় লাগবে। সবাই পাবেন। সেইসঙ্গে শুভেন্দুবাবু বলেন, যেসকল চাষি বৈদ্যুতিক পাম্প সেট চালান তাঁরা ইউনিটে দু’টাকা ছাড় পাবেন। নতুন সমুদ্রমালা-২ প্রজেক্ট আসছে। পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লকে কলেজ, কাঁথিতে পুলিশ জেলা, হলদিয়া-নন্দীগ্রাম হলদি ব্রিজ ছাড়াও অনেক কাজ হবে।"

55

এরপরেই মুখ্যমন্ত্রীর আরও যোগ, "আগস্ট মাস থেকে আইসিডিএস, আশাকর্মীরা পাঁচ হাজার টাকা বাড়তি পাবেন। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, চুক্তিভিত্তিকরা দু’হাজার টাকা অতিরিক্ত পাবেন। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এক হাজারের বদলে ১৫০০ টাকা করে পাবেন।"

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories