বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখেই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প আনা হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যাঁরা আসবেন না, তাঁদের জন্য চালু করা হবে নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প।
28
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প
এই প্রকল্পের আওতায় উপভোক্তারাও বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
38
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প
রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর সুবিধা নির্দিষ্ট শ্রেণির মানুষই পাবেন। গ্রাম ও শহরের নির্ধারিত আর্থ-সামাজিক মানদণ্ডে থাকা পরিবার এবং ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এই প্রকল্পের আওতায় থাকবেন। ফলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই সুবিধার বাইরে থেকে যেতে পারেন।
এই পরিস্থিতিতে বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখেই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প আনা হচ্ছে।
58
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রকল্পেও পরিবারপিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই বিমার সুবিধা পাওয়া যাবে বলে সূত্রের খবর।
68
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প
যদিও প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইন, আবেদন প্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং কবে থেকে এটি কার্যকর হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
78
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প
সরকারি সূত্রে ইঙ্গিত, খুব শীঘ্রই প্রকল্পের বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করা হতে পারে। এরপরই শুরু হবে উপভোক্তাদের নথিভুক্তিকরণ। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, কীভাবে স্বাস্থ্য কার্ড তৈরি হবে এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা মিলবে—সেসব বিষয়েও বিস্তারিত জানানো হবে।
88
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প
তবে রাজ্য সরকার স্পষ্ট করেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে যাঁরা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত থাকবেন, তাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাই পাবেন। আর যাঁরা সেই তালিকার বাইরে থাকবেন, তাঁদের জন্যই চালু হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প। ফলে দুই প্রকল্প মিলিয়ে রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষ স্বাস্থ্যবিমার সুরক্ষার আওতায় আসবেন বলে সরকারের আশা।