
CM Suvendu: এই ভিডিওতে জানুন শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, বিজেপির ৪২ আসনের টার্গেট, ২০২৪ সালের লোকসভা ফলাফল এবং বাংলার আগামী লোকসভা নির্বাচন ঘিরে বিজেপির রাজনৈতিক কৌশলের বিস্তারিত তথ্য।
CM Suvendu: বাংলার ৪২ আসনই কি এবার বিজেপির লক্ষ্য? গুজরাটের ভাদনগরে দাঁড়িয়ে আগামী লোকসভা নির্বাচন নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবন পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন, আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনই নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে বিজেপি।
ভাদনগরের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে বাংলার রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল ১২টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২৯টি এবং কংগ্রেস পেয়েছিল ১টি আসন। এর আগে ২০১৯ সালে বিজেপি বাংলায় ১৮টি লোকসভা আসনে জয় পেয়েছিল। ফলে ২০২৪-এর ফলের পর এবার আসন বাড়ানোর বড় টার্গেট নিয়েই এগোতে চাইছে গেরুয়া শিবির।
শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, তোষণের রাজনীতির কারণে বাংলা পিছিয়ে পড়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় উন্নয়নের কাজ দ্রুত এগোচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার কথাও তুলে ধরেন তিনি।
একইসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘এই দলের নাম ও নিশান মিটে গিয়েছে।’
তাহলে কি আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনই দখলের লক্ষ্য বিজেপির? ২০২৪-এর ১২ থেকে ৪২, এই বিশাল লক্ষ্য কতটা বাস্তবসম্মত? শুভেন্দু অধিকারীর এই মন্তব্য বাংলার আগামী লোকসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েই এখন জোর আলোচনা।