Suvendu Adhikari: নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী, কত ভোটে? লেটেস্ট আপডেট

Published : May 04, 2026, 09:17 AM IST

বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট।

PREV
14

Nandigram Election Result 2026: বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ফের ভোট হবে ২১ মে।

24

রিগিং, ছাপ্পার অভিযোগে ভোট বাতিল হয়ে গিয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র কলকাতার ভবানীপুর। এই কেন্দ্রে লড়ছেন মমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। এছাড়াও শুভেন্দু অধিকারী লড়ছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে।

34

এখনও পর্যন্ত ৫৮টি আসনে এগিয়ে আছে তৃণমূল। ৭০টি আসনে এগিয়ে আছে বিজেপি। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন। প্রথম ১ ঘণ্টার গণনা হয়ে গিয়েছে, বলছে প্রাথমিক হিসাব। আর নন্দীগ্রাম বিধানসভার প্রাথমিক ট্রেন্ড বলছে সেখানে গিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

44

সচারচর বিজেপি দুটি কেন্দ্রে এক জন প্রার্থীকে দাঁড় করায় না। কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য সেই নিয়ম নীতি ভেঙেছে বিজেপি। আর সেই কারণেই নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নন্দীগ্রাম থেকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories