Astrological Prediction: ভোট গণনা ৪ মে, সোমবার। কিন্তু তার আগেই প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। কিন্তু এই অবস্থায় স্বস্তি নেই শাসক বিরোধী দুই শিবিরেই। কাঁটা ছেঁড়া শুরু করেছে দুই পক্ষই। এই অবস্থায় অনকেই আলোচনা করেছে কী বলছে জ্যোতিষ গণনা।
ভোট গণনা ৪ মে, সোমবার। কিন্তু তার আগেই প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। কিন্তু এই অবস্থায় স্বস্তি নেই শাসক বিরোধী দুই শিবিরেই। কাঁটা ছেঁড়া শুরু করেছে দুই পক্ষই। এই অবস্থায় অনকেই আলোচনা করেছে কী বলছে জ্যোতিষ গণনা।
210
জ্যোতিষ বিশ্লেষণ
রাজ্যের একাধিক জ্যোতিষীর কথায় এবারও তৃণমূল কংগ্রেস জয়ের ধারা অব্যাহত রাখতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছকে শনির অবস্থান শুভ। আর সেই কারণেই তৃণমূল সরকার গঠন করার মত অবস্থায় থাকতে পারে।
310
কতগুলি আসন পাবে তৃণমূল?
কয়েক জন জ্যোতিষীর কথায় এবার তৃণমূলের জয় নিশ্চিত হলেও ২০০-এর বেশি আসন পাবে না তৃণমূল কংগ্রেস। ১৬০-১৮০টির মধ্যে থামতে হবে ঘাসফুল শিবিরকে।
জ্যোতিষ গণনা অনুযায়ী উত্তর ও পূর্ব বঙ্গে তৃণমূলের শক্তিক্ষয় হবে। তৃণমূলের ভরসা দক্ষিণবঙ্গই। বরাবরাই দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। দক্ষিণবঙ্গে একাধিক আসনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে।
510
কঠিন লড়াই
জ্যোতিষ গণনা মতে ভবানীপুর, নন্দীগ্রাম, পানিহাটি-সহ রাজ্যের কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জেতার সম্ভাবনা বেশি বলেও দাবি করেছে জ্যোতিষীরা।
610
দ্বিতীয় শক্তি বিজেপি
জ্যোতিষ গণনা অনুযায়ী এবারও রাজ্যের দ্বিতীয় শক্তি হিসেবেই থাকবে বিজেপি। উত্তর ও পূর্ব বঙ্গে বিজেপির আসন সংখ্যা বাড়বে। রাহু ও কেতুর অবস্থান ভালো থাকার জন্য বিজেপি দক্ষিণবঙ্গে আসন বাড়াতে পারে বলেও আশা করছেন জ্যোতিষীরা।
710
AI রেজাল্ট
রাজ্যের প্রাক্তন আমলা দেবাশিস সেন জ্যোতিষ বা জনমত সমীক্ষার থেকেই বেশি আস্থা রেখেছেন এআই-র মত প্রযুক্তির ওপর। তিনি চ্যাট জিপিটি গো-এর মাধ্যমে রাজ্যের ভোটের ফলাফল সমীক্ষা করে দেখেছেন। সেখানে তিনি দেখেছেন, তৃণমূল কংগ্রেস ১৪৮-১৬৫টি আসন পেতে পারে। বিজেপির ঝুলিতে যেতে পারে ১২৫-১৪২টি আসন। অন্যদিকে জেমিনি প্রো-এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৬৫-১৮২টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৯২-১০৮টি আসন।
810
বামেদের ভাগ্য
বামেরা যদিও এজাতীয় জ্যোতিষ গণনায় বিশ্বাস রাখেন না মতাদর্শগত ভাবে। কিন্তু তাও জ্যোতিষরা কিন্তু তাদের জন্য সুখবর দিচ্ছেন। জ্যোতিষ গণনা অনুযায়ী এবার ভোটে খাতা খুলতে পারে বামেরা। ১-৫টি আসন পেতে পারে বামেরা। তবে কোনও আসনগুলি পেতে পারে তা নিয়ে স্পষ্ট কোনও বার্তা নেই।
910
বিশেষ দ্রব্যষ্ট
জ্যোতিষ গণনা, এআই সমীক্ষা এগুলি যে সর্বদা ঠিক হবে এমনটা নয়। তাই জনমত কার দিকে রয়েছে তার জানতে ৪ মে পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়।
1010
ভোট গণনা কেন্দ্র
রাজ্যে ৭৭টি গণনা কেন্দ্রে গণনা করা হবে ২৯৩টি আসনের ভোট। একটি আসন, ফলকা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা আপাতত স্থগিত। ২১ মে-র পরে হবে এই কেন্দ্রে ভোট আর তারপরে হবে গণনা। কিন্তু বাকি কেন্দ্রের ফলাফল স্পষ্ট হবে আগামিকাল, সোমবারই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.