Weather Kolkata: ভোট গণনার দিন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। আলিপুর হাওয়া অফিস কলকাতা সহ বিভিন্ন জেলায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা গণনা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
Weather Kolkata: ভোট গণনার দিন রাজ্য জুড়েই ছড়িয়ে রয়েছে রাজনৈতিক উত্তাপ। বঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন কেমন থাকবে আবহাওয়া? এই অবস্থায় বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিতে পারে।কিন্তু বৃষ্টির কারণে সমস্যায় পড়তে পারেন গণনা কর্মীরা। খারাপ আবহাওয়া বা প্রাকৃতির দুর্যোগ ভোট গণনা সাময়িক ব্যাহত করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও কমিশন সূত্রের খবর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
28
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বাড়বে
সোমবার দুপুর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে খুব বেশি বৃষ্টিতে রাজনৈতিক কর্তাব্যক্তিদের সমস্যায় পড়ে হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামিকাল কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
38
কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ঘণ্টায় ৫০ - ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। জেলাগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি। কলকাতায় আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। ইতিমধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে।
58
নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের ওপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে।
68
কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
সোমবার থেকে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এই যে, আপাতত গরমের দাপট বাড়ার কোনও আশঙ্কা নেই। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।
78
পূর্বাভাস হাওয়া অফিসের
আগামী ৫ দিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদা- প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘণ্টায় বইতে পারে।
88
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
আজ থেকে দুই দিন পরপর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ৫ মে পর্যন্ত নিষেধ করা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.